বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-১৩ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১৩
১। নিচের কোনটি বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উত্স?
ক. যানবাহন কর খ. বাণিজ্য শুল্ক
গ. আয়কর ঘ. পরোক্ষ শুল্ক
২। আমদানি করা দ্রব্যের ওপর কোন কর আরোপ করা হয়?
ক. সম্পূরক শুল্ক খ. মূল্য সংযোজন কর
গ. আয়কর ঘ. বিদ্যুত্ শুল্ক
৩। নিচের কোনটি অর্থনীতির অন্যতম শুরুত্বপূর্ণ শাখা?
ক. ব্যাংকঋণ খ. ঋণ গ্রহণ
গ. সরকারি অর্থব্যবস্থা ঘ. ঋণ প্রদান
৪। রাষ্ট্রের আয় ও ব্যয়সংক্রান্ত নীতি ও পদ্ধতি বলতে বোঝায়—
ক. আয়কর খ. সরকারি অর্থব্যবস্থা

গ. কর রাজস্ব ঘ. প্রত্যক্ষ কর
৫। দেশের আমদানি ও রপ্তানি দ্রব্যের ওপর যে কর ধার্য করা হয়, তাকে বলে—
ক. বাণিজ্য শুল্ক খ. কর রাজস্ব
গ. আয়কর ঘ. যানবাহন কর
৬। জনগণের ব্যক্তিগত আয়ের ওপর যে কর ধার্য করা হয়, তাকে বলে—
ক. ব্যক্তিগত কর খ. মূল্য সংযোজন কর
গ. প্রত্যক্ষ কর ঘ. আয়কর
৭। নিচের কোনটি কর রাজস্ব আয়?
ক. বিমান খ. বিআরটিসি গ. ভ্যাট ঘ. টিঅ্যান্ডটি
৮। কর রাজস্ব আয়ের অন্তর্ভুক্ত হলো—
ক. রেলওয়ে খ. টোল গ. সুদ ঘ. রেজিস্ট্রেশন
৯। নিচের কোনটির ওপর অতিরিক্ত শুল্ক ধার্য করা হয়?
ক. বিদ্যুত্ খ. সম্পত্তি গ. ব্যাংকিং ঘ. কেরোসিন
১০। Value added tax বলতে বোঝায়—
ক. মূল্য সংযোজন কর খ. মূল্য বিয়োজন কর
গ. আবগারি শুল্ক ঘ. অবৈধ অর্থ
১১। কত বিঘা পর্যন্ত ভূমি রাজস্ব সরকার মওকুফ করেছে?
ক. ২৫ বিঘা খ. ১৫ বিঘা গ. ৩৫ বিঘা ঘ. ৪৫ বিঘা
১২। নির্ধারিত কতগুলো সেবা খাতের ওপর কোন আয় ধার্য করা হয়?
ক. বাণিজ্য শুল্ক খ. মূল্য সংযোজন কর
গ. রপ্তানি শুল্ক ঘ. অতিরিক্ত শুল্ক
১৩। নিচের কোনটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান?
ক. বিশ্বব্যাংক খ. কেন্দ্রীয় ব্যাংক
গ. সোনালী ব্যাংক ঘ. কর্মসংস্থান ব্যাংক
১৪। কোনটিকে ঋণের কারবারি বলা হয়?
ক. অর্থনীতিবিদদের খ. ব্যাংককে
গ. সরকারি প্রতিষ্ঠানকে ঘ. ব্যবসায়ীকে
১৫। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো—
ক. সোনালী ব্যাংক খ. কৃষি ব্যাংক
গ. ইসলামী ব্যাংক ঘ. বাংলাদেশ ব্যাংক
১৬। ব্যবসা-বাণিজ্যের প্রাণ—
ক. সরকারি ব্যাংক খ. বাণিজ্যিক ব্যাংক
গ. কেন্দ্রীয় ব্যাংক ঘ. বেসরকারি ব্যাংক
১৭। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়?
ক. শিল্প খাতে বিনিয়োগ খ. আমানত গ্রহণ
গ. ঋণ প্রদান ঘ. কাগজি নোট ও মুদ্রার প্রচলন
১৮। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ—
ক. ঋণ প্রদান খ. ঋণ গ্রহণ
গ. আমানত গ্রহণ ঘ. সবগুলো
১৯। কোন আমানতের জন্য গ্রাহক কোনো সুদ পাবেন না?
ক. স্থায়ী খ. সঞ্চয়ী গ. চলতি ঘ. চলতি ও স্থায়ী
২০। সব ব্যাংকের ব্যাংক বলা হয়—
ক. সুইস ব্যাংককে খ. বাংলাদেশ ব্যাংককে
গ. ইসলামী উন্নয়ন ব্যাংককে ঘ. গ্রামীণ ব্যাংককে
২১। কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ হলো—
ক. নোট প্রচলন খ. মুদ্রাব্যবস্থা স্থিতিশীল রাখা
গ. ঋণ নিয়ন্ত্রণ করা
ঘ. নিকাশঘর হিসেবে দায়িত্ব পালন
২২। মুদ্রা সংকোচন ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কাজ—
ক. বাণিজ্যিক ব্যাংকের খ. সরকারের
গ. কেন্দ্রীয় ব্যাংকের ঘ. রাষ্ট্রের
২৩। সর্বশেষ পর্যায়ের ঋণদাতা—
ক. রূপালী ব্যাংক খ. ইসলামী ব্যাংক
গ. সোনালী ব্যাংক ঘ. বাংলাদেশ ব্যাংক
২৪। বাংলাদেশে ব্যতিক্রমধর্মী ব্যাংক হিসেবে আত্মপ্রকাশকারী ব্যাংক কোনটি?
ক. বাংলাদেশ ব্যাংক খ. কৃষি ব্যাংক
গ. ব্র্যাক ব্যাংক ঘ. গ্রামীণ ব্যাংক।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-১৩
১. খ ২. খ ৩. গ ৪. খ ৫. ক ৬. ঘ ৭. গ ৮. ঘ ৯. ঘ ১০. ক ১১. ক ১২. খ ১৩. খ ১৪. খ ১৫. ঘ ১৬. খ ১৭. ঘ ১৮. ঘ ১৯. গ ২০. খ ২১. গ ২২. গ ২৩. ঘ ২৪. ঘ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর