বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৩
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-১৩ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

নিচের ছকটি লক্ষ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। হারাধন চন্দ্রের ১ বছরের ব্যাংক হিসাব নিচে দেওয়া হলো।
আমানত জমা উত্তোলন ১ বছর পর
ক ৩,০০,০০০/- ২,০০,০০০/- ১,১০,০০০/-
খ ২,০০,০০০/- — ২,২০,০০০/-
গ ৫,০০,০০০/- ৩,০০,০০০/- ২,০০,০০০/-

ক. কোন খাত থেকে সরকারের আয় হ্রাস পেয়েছে?
খ. কেন্দ্রীয় ব্যাংকের যেকোনো এক ধরনের কাজের ব্যাখ্যা দাও।
গ. উদ্দীপকের ‘ক’ কোন ধরনের আমানত? ব্যাখ্যা করো।
ঘ. অলস টাকা কোন আমানতে জমা করা যুক্তিযুক্ত? বুঝিয়ে লেখো।

উত্তর-ক.
ভূমি রাজস্ব খাতে সরকারের আয় হ্রাস পেয়েছে।
উত্তর-খ.
কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ ঋণ নিয়ন্ত্রণ করা। বাণিজ্যিক ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণ দেশের মোট মুদ্রার জোগানের অন্তর্ভুক্ত। অতিরিক্ত ঋণ প্রদানের ফলে দেশের অভ্যন্তরে মুদ্রার পরিমাণ বেড়ে যায় এবং মুদ্রাস্ফীতি দেখা দেয়। কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রার চাহিদা ও জোগানের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখার জন্য এ কাজ করে। মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন রোধ করাই এ কাজের লক্ষ্য।

উত্তর-গ.
উদ্দীপকের ‘ক’ সঞ্চয়ী আমানত।
আমানত তিন ধরনের। যথা: চলতি, সঞ্চয়ী ও স্থায়ী। চলতি আমানতের জন্য ব্যাংক আমানতকারীকে কোনো সুদ দেয় না। স্থায়ী আমানতের জন্য ব্যাংক আমানতকারীকে উচ্চহারে সুদ দেয়। অপর দিকে সঞ্চয়ী আমানতে সপ্তাহে এক বা দুইবার টাকা উত্তোলন করা যায়। এ জন্য ব্যাংক আমানতকারীকে অল্প পরিমাণে সুদ প্রদান করে।
উদ্দীপকের ‘ক’ ছক থেকে দেখা যায়, এখানে আমানত ৩,০০,০০০ টাকা। ১ বছরের মধ্যে ২,০০,০০০ টাকা উত্তোলন করা হয়। ১ বছর পর টাকা দিল ১,১০,০০০। অর্থাত্ সুদের পরিমাণ ১০,০০০ টাকা। অর্থাত্ এটি সঞ্চয়ী আমানত। কারণ, এখানে আমানত থেকে টাকা উত্তোলন করা যায়। আবার নির্দিষ্ট সময় শেষে এর ওপর সুদ পাওয়া যায়। তবে এখানে ব্যাংক কর্তৃক প্রদত্ত সুদের পরিমাণ কম। উদ্দীপকের ‘ক’ ছকে একই ঘটনা লক্ষণীয়। তাই ‘ক’ সঞ্চয়ী আমানত।

উত্তর-ঘ.
অলস টাকা স্থায়ী আমানতে রাখা যুক্তিযুক্ত।
ব্যাংকের আমানত সাধারণত তিন প্রকার। যথা: চলতি আমানত, স্থায়ী আমানত ও সঞ্চয়ী আমানত। চলতি আমানতে ব্যাংক আমানতকারীকে কোনো সুদ প্রদান করে না। সঞ্চয়ী আমানতে ব্যাংক আমানতকারীকে অল্প পরিমাণে সুদ প্রদান করে। অন্যদিকে স্থায়ী আমানতে ব্যাংক আমানতকারীকে উচ্চহারে সুদ প্রদান করে। তাই অলস টাকা স্থায়ী আমানতে রাখা যুক্তিযুক্ত।
উদ্দীপকের ছক ‘গ’ চলতি আমানত। এখানে ব্যাংক কর্তৃক কোনো সুদ দেওয়া হয়নি। ছক ‘ক’ সঞ্চয়ী আমানত। এখানে ব্যাংক কর্তৃক অল্প পরিমাণে সুদ প্রদান করা হয়েছে। ছক ‘খ’ হলো স্থায়ী আমানত। এখানে ব্যাংক কর্তৃক উচ্চহারে সুদ প্রদান করা হয়েছে।
অর্থাত্ এই উচ্চহারে প্রদান করা সুদ ব্যক্তির আসলের সঙ্গে যুক্ত হয়ে তার মোট টাকার পরিমাণ বাড়ে। এভাবে সঞ্চয়ী আমানতের মাধ্যমে বিনা শ্রমে অর্থ উপার্জন করা সম্ভব। অন্য কোনো আমানতে টাকা উপার্জন সম্ভব হলেও এই পরিমাণ সম্ভব নয়।
সুতরাং, ব্যাংকে অলস টাকা স্থায়ী আমানতে রাখা যুক্তিযুক্ত। এতে অলস টাকা পরিমাণে বাড়ে। কারণ, এ ক্ষেত্রে মুনাফা বেশি পাওয়া যায়।
শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা