বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীশিক্ষা নারীকে বহির্মুখী কর্মগ্রহণ ও চাকরিমুখী করেছে
নারীশিক্ষা নারীকে বহির্মুখী কর্মগ্রহণ ও চাকরিমুখী করেছে

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-১৪ থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১৪
১। সমাজ কেমন?
ক. স্থিতিশীল খ. সমস্যাযুক্ত
গ. পরিবর্তনশীল ঘ. শৃঙ্খলমুক্ত
২। যৌথ পরিবার ভাঙনের কারণ কী?
ক. শিল্পায়ন খ. কলহ বৃদ্ধি
গ. নারীশিক্ষা ঘ. পারিবারিক বিশৃঙ্খলা
৩। গ্রামীণ নারীশিক্ষাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে—
ক. অবৈতনিক শিক্ষা খ. জনসচেতনতা
গ. উপবৃত্তি প্রকল্প ঘ. বিত্তবানদের সহায়তা
৪। শহরাঞ্চলে বস্তি গড়ে ওঠার জন্য দায়ী—
ক. জলোচ্ছ্বাস খ. নদীভাঙন গ. বন্যা ঘ. মহামারি
৫। যাবতীয় অন্ধত্ব, অজ্ঞতা ও কুসংস্কার থেকে মুক্তি দেয়—
ক. শিক্ষা খ. প্রযুক্তি গ. নীতিবোধ ঘ. সংস্কৃতি
৬। প্রযুক্তি হলো—
ক. বিজ্ঞানের তাত্ত্বিক দিক
খ. বিজ্ঞানের ব্যবহারিক দিক
গ. বিজ্ঞানের প্রায়োগিক দিক
ঘ. বিজ্ঞানের কাল্পনিক দিক
৭। নগরায়ণ বলতে কী বোঝায়?
ক. গ্রামীণ জীবন ছেড়ে নগর জীবন গ্রহণ-প্রক্রিয়া
খ. শিল্প সম্প্রসারণের চলমান প্রক্রিয়া
গ. নগরসভ্যতা গড়ে তোলার উন্নত প্রক্রিয়া
ঘ. সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন-প্রক্রিয়া
৮। নারীকে বহির্মুখী কর্মগ্রহণ ও চাকরিমুখী করেছে—
ক. নগরায়ণ খ. নারীশিক্ষা
গ. যোগাযোগব্যবস্থার উন্নতি ঘ. শিল্পায়ন
৯। নারীর ক্ষমতায়ন ঘটেছে—
ক. সাংস্কৃতিক বিশৃঙ্খলায় খ. নারীশিক্ষায়
গ. প্রযুক্তিতে আধুনিকায়নে ঘ. নগরায়ণে
১০। ব্যাপক শিল্পায়ন ও নগরায়ণ কার ভূমিকায় পরিবর্তন এনে দিয়েছে?
ক. নারীদের খ. শিক্ষিত মানুষের
গ. শিশুদের ঘ. সুবিধাবঞ্চিতদের
১১। শিল্পায়নের ফলে উদ্ভব হয়েছে—
i. নিম্নবিত্ত শ্রেণির ii. মধ্যবিত্ত শ্রেণির
iii. উচ্চবিত্ত শ্রেণির
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii, ও iii
১২। কৃষিক্ষেত্রে উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে গড়ে উঠেছে—
ক. ব্যাংক খ. পল্লি উন্নয়ন সংস্থা
গ. বিমা ঘ. জমিদার শ্রেণি
১৩। শিক্ষা হলো একধরনের—
i. সংস্কারসাধন ii. প্রযুক্তির উন্নয়ন
iii. বিরামহীন প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ও iii ঘ. i, ii, ও iii
১৪। নারী ভূমিকায় পরিবর্তন এনেছে—
ক. শিল্পায়ন খ. প্রযুক্তি
গ. নগরায়ণ ঘ. বৈজ্ঞানিক আবিষ্কার
১৫। সমাজ পরিবর্তনের যে উপাদান নারী অধিকারকে সমুন্নত করে—
ক. শিক্ষা খ. নগরায়ণ গ. শিল্পায়ন ঘ. সংস্কৃতি
১৬। শিক্ষা দূর করে—
i. কুসংস্কৃতি ii. যাবতীয় অন্ধত্ব iii. অপসংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ও ii ঘ. i, ii, ও iii
১৭। শিল্পশ্রমিকেরা অধিকাংশ সময় কাদের সঙ্গে কাটায়?
ক. সহকর্মীদের খ. সন্তানদের
গ. পরিবারের ঘ. মা-বাবার
১৮। বাংলাদেশে বিভিন্ন শিল্পের প্রসার ঘটেছে কখন থেকে?
ক. ব্রিটিশ শাসনামলে খ. স্বাধীনতা-উত্তরকালীন
গ. পাকিস্তানি শাসনকালে ঘ. সুলতানি শাসনামলে
১৯। আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি প্রতিরোধে যে পদ্ধতিটি অনুসরণ করা হচ্ছে—
ক. জন্মনিয়ন্ত্রণ খ. বাল্যবিবাহ রোধ
গ. বহুবিবাহ রোধ ঘ. সচেতনতা সৃষ্টি
২০। সামাজিক পরিবর্তন হলো—
i. সমাজের মৌল কাঠামোর পরিবর্তন
ii. সমাজিক কার্যাবলির পরিবর্তন
iii. সমাজের ভৌত কাঠামোর পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii, ও iii

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-১৪
১. গ ২. ক ৩. গ ৪. খ ৫. ক ৬. গ ৭. ক ৮. খ ৯. খ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. ক ২০. গ
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর