বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের কিছু নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
৯. বাংলাদেশের প্রথম সরকার ‘মুজিব নগর সরকার’ নামে পরিচিত। কখন এ সরকার গঠন করা হয়?
ক. ১৯৭১ সালের ১০ এপ্রিল
খ. ১৯৭১ সালের ২৬ মার্চ
গ. ১৯৭১ সালের ১৬ এপ্রিল
ঘ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
উত্তর: ক. ১৯৭১ সালের ১০ এপ্রিল
১০. মেহেরপুরের বৈদ্যনাথতলায় বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। কত তারিখে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়?
ক. ১১ এপ্রিল খ. ১৩ এপ্রিল
গ. ১৭ এপ্রিল ঘ. ২০ এপ্রিল
উত্তর: গ. ১৭ এপ্রিল
১১. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি কারাগারে বন্দী থাকায় কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
ক. তাজউদ্দীন আহমদ খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. ক্যাপ্টেন মনসুর আলী
ঘ. এ এইচ এম কামারুজ্জামান
উত্তর: খ. সৈয়দ নজরুল ইসলাম
১২. মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক. তাজউদ্দীন আহমদ
খ. কর্নেল আতাউল গনি ওসমানী
গ. ক্যাপ্টেন মনসুর আলী
ঘ. এ এইচ এম কামারুজ্জামান
উত্তর: ক. তাজউদ্দীন আহমদ
অধ্যায়-২
১. ১৯৭১ সালের ১১ জুলাই মুক্তিবাহিনী গঠন করা হয়। এ বাহিনীর সেনাপতি কে ছিলেন?
ক. মেজর খালেদ মোশাররফ
খ. মেজর কে এম সফিউল্লাহ
গ. গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
ঘ. জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী
উত্তর: ঘ. জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী
২. মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল?
ক. তিনটি খ. চারটি গ. ১১টি ঘ. ৮টি
উত্তর: ক. তিনটি
৩. যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
ক. ৪টি খ. ১১টি গ. ১২টি ঘ. ৮টি
উত্তর: খ. ১১টি
৪. ৩০০০০ নিয়মিত যোদ্ধাদের গঠিত বাহিনীর নাম কী?
ক. মুক্তিবাহিনী খ. মুক্তিফৌজ
গ. সামরিক বাহিনী ঘ. গেরিলা বাহিনী
উত্তর: খ. মুক্তিফৌজ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা