বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-১
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। সমগ্র ভারতে সংঘটিত হয়েছিল—
ক. ফকির আন্দোলন খ. ফরায়েজি আন্দোলন
গ. সিপাহি আন্দোলন ঘ. ব্রিটিশবিরোধী আন্দোলন
২। ‘সুলতানি আমলে’ কোথায় বাংলার রাজধানী ছিল?
ক ঢাকা খ. গৌড় গ. সোনারগাঁ ঘ. লক্ষৌ
৩। ভাস্কো-দা-গামা কোন দেশের নাবিক ছিলেন?
ক. মরক্কো খ. যুক্তরাষ্ট্র গ. পর্তুগাল ঘ. ফ্রান্স
৪। সেনরা কোথা থেকে বাংলায় এসেছিল?
ক. ব্রিটেন খ. উত্তর ভারত
গ. পশ্চিম ভারত ঘ. দক্ষিণ ভারত
৫। কে বাংলার সিপাহি বিদ্রোহে নেতৃত্ব দেন?
ক. মঙ্গল পান্ডে খ. তিতুমীর
গ. নিসার আলী ঘ. আনসার আলী
৬। কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল?
ক. ১৯১১ খ. ১৯০৬ গ. ১৯০৫ ঘ. ১৯০৩
৭। বার্নিয়ের কোন দেশের পর্যটক?
ক. ফ্রান্স খ. পর্তুগাল গ. মরক্কো ঘ. ডেনমার্ক
৮। কত বছর বয়সে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন?
ক. ১১ খ. ১৩ গ. ১৬ ঘ. ২২
৯। ছিয়াত্তরের মন্বন্তরে কত লোক মারা গিয়েছিল?
ক. প্রায় ৭০ লাখ খ. প্রায় ১ কোটি
গ. প্রায় ২ কোটি ঘ. প্রায় ৩ কোটি
১০। ১৬৪৮ সালের ওয়েস্ট ফালিয়ার চুক্তিটি কোন ধরনের চুক্তি?
ক. বাণিজ্য খ. শান্তি গ. মৈত্রী ঘ. যুদ্ধবিরতি
১১। বাংলাদেশে ঔপনিবেশিক শাসনের সূচনা হয় কত সালে?
ক. ১৭৫৭ খ. ১৮৫৮ গ. ১৯৪৭ ঘ. ১৯৭১
১২। এ দেশের প্রতি সবার দৃষ্টি ছিল, কারণ—
ক. ধনসম্পদের আকর্ষণ
খ. এ দেশের মানুষের প্রতি আকর্ষণ
গ. এ দেশের প্রকৃতির প্রতি আকর্ষণ
ঘ. এ দেশের পর্যটনশিল্পের প্রতি আকর্ষণ
১৩। ভারতের মহামতি অশোক বাংলার উত্তরাংশ দখল করেন—
ক. চার শতকে খ. তিন শতকে গ. দুই শতকে ঘ. পাঁচ শতকে
১৪। মহামতি অশোক কোন বংশের শাসক ছিলেন?
ক. গুপ্ত খ. মৌর্য গ. পাল ঘ. পাঠান
১৫। শশাঙ্কের মৃত্যুর পর অরাজকতা চলতে থাকে—
ক. ৮০ বছর খ. ৯০ বছর
গ. ১০০ বছর ঘ. ১১০ বছর
১৬। মাত্স্যন্যায় শব্দের অর্থ কী?
ক. শান্তি খ. গৌরব গ. আত্মতৃপ্তি ঘ. অরাজকতা
১৭। বাঙালি পাল রাজা শাসন করেন—
ক. ৪০০ বছর খ. প্রায় ৪০০ বছর
গ. প্রায় ৩৫০ বছর ঘ. ৪০১ বছর
১৮। তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি একটি ছোট্ট অংশ দখল করেন কত শতাব্দীতে?
ক. দ্বাদশ খ. একাদশ গ. চতুর্দশ ঘ. ত্রয়োদশ
১৯। বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে—
ক. ১৫৩৮ সালে খ. ১৫৭৬ সালে
গ. ১৭৫৭ সালে ঘ. ১৮৫৭ সালে
২০। সম্রাট জাহাঙ্গীর ঢাকা অধিকার করেন—
ক. ১৬০০ সালে খ. ১৬১০ সালে
গ. ১৭১০ সালে ঘ. ১৮১০ সালে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-১
১.ঘ ২.গ ৩. গ ৪. ঘ ৫. ক ৬. গ ৭. ক ৮. ঘ ৯. খ ১০. খ ১১. ক ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭. খ ১৮. ঘ ১৯. ক ২০. খ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা
উচ্চবিদ্যালয়, পিরোজপুর