বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
২১। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়—
ক. ১৭৯৩ সালে খ. ১৭৯২ সালে
গ. ১৭৯১ সালে ঘ. ১৭৯০ সালে
২২। আলীবর্দী খাঁ মৃত্যুবরণ করেন—
ক. ১৮৫৭ সালে খ. ১৮৫৮ সালে
গ. ১৭৫৭ সালে ঘ. ১৭৫৬ সালে
২৩। বঙ্গভঙ্গ রদ করা হয়—
ক. ১৯০৫ সালে খ. ১৯০৬ সালে
গ. ১৯১১ সালে ঘ. ১৯১২ সালে
২৪। সেনদের হটিয়ে কে বাংলা দখল করেন?
ক. বখতিয়ার খিলজি খ. মুহম্মদ ঘুরী
গ. আলাউদ্দিন হোসেন শাহ
ঘ. শায়েস্তা খাঁ
২৫। ছিয়াত্তরের মন্বন্তরের কারণ—
i. অতিরিক্ত করের বোঝা
ii. ফসলে পোকার আক্রমণ
iii. তিন বছরের অনাবৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i ও iii
২৬। ভারত স্বাধীনতা লাভ করে—
ক. ১৪ আগস্ট, ১৯৪৭ খ. ১৫ আগস্ট, ১৯৪৭
গ. ১৬ আগস্ট, ১৯৪৭ ঘ. ১৭ আগস্ট ১৯৪৭
২৭। ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল—
ক. আলাদা মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করা
খ. মুসলমানদের দাবিদাওয়া তুলে ধরা
গ. হিন্দুদের দাবিদাওয়া তুলে ধরা
ঘ. আলাদা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা
২৮। কোথায় নবাব সিরাজউদ্দৌলার রাজধানী ছিল?
ক. সোনারগাঁ খ. কলকাতা
গ. বিহার ঘ. মুর্শিদাবাদ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
তপু তরুণ লেখক এবং সমাজসচেতন নাগরিক। সে মনে করে, ব্রিটিশ আমলে বাংলায় যেমন নবজাগণ ঘটেছিল, তেমনি বাংলাদেশ থেকে যাবতীয় অন্যায়-অবিচার দূর করতে তরুণদের মধ্যে নৈতিক নবজাগরণ ঘটাতে হবে।
২৯। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৮০০ সালে খ. ১৮০১ সালে
গ. ১৮৫৭ সালে ঘ. ১৯০৬ সালে
৩০। তপু ব্রিটিশ আমলে নবজাগরণের ক্ষেত্রে যাদের দিকে ইঙ্গিত করেছেন—
i. লর্ড বেন্টিঙ্ক
ii. রাজা রামমোহন রায়
iii. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
নিচের কোনটি সঠিক ?
ক. i খ. ii ও iii গ. ii ঘ. iii
৩১। ফখরুদ্দিন মোবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন—
ক. ১৩৩৮ সালে খ. ১৩৩৫ সালে
গ. ১৩১০ সালে ঘ. ১৩০৫ সালে
৩২। ওয়েস্টফালিয়ার হলো—
ক. গরিব দেশগুলোর মধ্যে একটি চুক্তি
খ. ধনী দেশগুলোর মধ্যে একটি চুক্তি
গ. যুদ্ধরত দেশগুলোর মধ্যে একটি চুক্তি
ঘ. উপনিবেশ দেশগুলোর মধ্যে একটি চুক্তি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর

অধ্যায়-১

২১. ক ২২. ঘ ২৩. গ ২৪. ক ২৫. ঘ ২৬. খ ২৭. খ ২৮. ঘ ২৯. গ ৩০. খ ৩১. ক ৩২. গ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা
উচ্চবিদ্যালয়, পিরোজপুর