বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
৩৩। বারো ভূঁইয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন—
ক. শায়েস্তা খাঁ খ. প্রতাপাদিত্য
গ. মুসা খান ঘ. ঈশা খাঁ
৩৪। প্রজাদের ওপর কখন শোষণ-নিপীড়ন বেড়ে যায়?
ক. বাংলায় যখন দুর্ভিক্ষ দেখা দেয়
খ. বাংলা যখন তুর্কিদের অধীনে চলে যায়
গ. বাংলা থেকে যখন পুঁজি পাচার শুরু হয়
ঘ. বাংলা যখন পর্তুগিজদের অধীনে ছিল
৩৫। দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাশিমবাজারে কত সালে বাণিজ্য কুঠি স্থাপন করে?
ক. ১৬৫৬ খ. ১৬৫৮ গ. ১৭৫৮ ঘ. ১৮৫৮
৩৬। কার ষড়যন্ত্র পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের অন্যতম কারণ?
ক. ঘসেটি বেগম খ. মীর জাফর
গ. মীর কাশিম ঘ. শওকত জং
৩৭। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৭৮১ খ. ১৭৯১ গ. ১৭৯৩ ঘ. ১৮০১
৩৮। বাংলার শাসনক্ষমতা বহিরাগতদের হাতে চলে যায়—
i. সেনরা ক্ষমতা দখলের পরে
ii. ব্রিটিশদের ক্ষমতা দখলের পরে
iii. পাল রাজবংশের পরে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii গ. i ঘ. iii
৩৯। সতীদাহ প্রথা বিলোপ সাধনে কোন সংস্কারক অগ্রণী ভূমিকা পালন করেছিলেন?
ক. রাজা রামমোহন রায়
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
৪০। ‘ভাগ করো, শাসন করো’—এই নীতির প্রবক্তা কারা?
ক. পাকিস্তানিরা খ. ব্রিটিশরা
গ. ভারতীয়রা ঘ. ফরাসিরা
৪১। ১৯৪০ সালের দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্তির ফর্মুলা দেয়—
ক. ভারত খ. পাকিস্তান
গ. হিন্দুরা ঘ. ব্রিটিশরা
৪২। বাংলার জনগণের হিন্দু-মুসলমান পরিচয় স্পষ্ট হয়ে ওঠে—
ক. বঙ্গভঙ্গের ফলে
খ. মুসলিম লীগ গঠিত হলে
গ. দ্বিজাতিতত্ত্বের ফলে
ঘ. স্বদেশি আন্দোলনের ফলে
৪৩। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ কার্যকর হলে স্পষ্ট হয়ে ওঠে—
ক. হিন্দু-মুসলমানের দ্বন্দ্ব
খ. মুসলিম লীগের প্রভাব
গ. স্বদেশপ্রীতি
ঘ. রাজনৈতিক সংঘাত
৪৪। বিভাগগুলোকে ফারসি ভাষায় কী বলা হতো?
ক. ইকলিম খ. তাকলিম
গ. তাকলিফ ঘ. তারিফ
৪৫। মোগল শাসনের চূড়ান্ত অবসান হয়—
ক. ১৮৫৭ সালে খ. ১৭৫৭ সালে
গ. ১৭৫৬ সালে ঘ. ১৭৫৪ সালে
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
AaÅvq-1
৩৩. ঘ ৩৪. গ ৩৫. খ ৩৬. ক ৩৭. ক ৩৮. ক ৩৯. ক ৪০. খ ৪১. খ ৪২. গ ৪৩. ক ৪৪. ক ৪৫. খ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা
উচ্চবিদ্যালয়, পিরোজপুর