*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
১৫. নীলের কার্যকারিতা ছিল—
i. কাপড় উজ্জ্বল করতে ii. কাপড় নীল করতে
iii. কাপড় সাদা রাখতে
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৬. কৈবর্ত বিদ্রোহের যথার্থ ফলাফল কোনটি?
ক. ব্যর্থ অভ্যুত্থান খ. সফল রাষ্ট্র বিপ্লব
গ. সফল কৃষক বিপ্লব ঘ. দুর্বল বিদ্রোহ
১৭. ছিয়াত্তরের মন্বন্তর কত সালে সংঘটিত হয়েছিল?
ক. ১৭০৭ খ. ১৭৫২
গ. ১৭৭০ ঘ. ১৭৮৭
১৮. কৃষক বিদ্রোহের কারণ কী?
ক. ভূস্বামীদের অত্যাচার খ. ইংরেজের অত্যাচার
গ. সম্রাটের অত্যাচার ঘ. প্রকৃতির অত্যাচার
১৯. ১৭৭০ সালে সংঘটিত দুর্ভিক্ষের পরিণতি কী হয়েছিল?
ক. বাংলার এক-তৃতীয়াংশ মানুষের প্রাণহানি
খ. প্রচুর পরিমাণ ফসলের ক্ষতি সাধন
গ. ইংরেজদের দেশ ত্যাগ
ঘ. দেশীয় বণিকদের দুরবস্থা সৃষ্টি
২০. শিল্পবিপ্লবের প্রথম দিকে কোনটির বিকাশ ঘটেছিল?
ক. তাঁতশিল্প খ. চিনিশিল্প
গ. চা-শিল্প
ঘ. সিমেন্ট-শিল্প
২১. ‘নীলদর্পণ’ নাটকের মূল বিষয়বস্তু কী ছিল?
ক. ব্রিটিশদের সমালোচনা খ. নীলকরদের সমালোচনা
গ. নীলচাষিদের ওপর অকথ্য নির্যাতনের বিবরণ
ঘ. নীল চোরাকারবারিদের ওপর নির্যাতনের বিবরণ
২২. সাঁওতালদের কোথা থেকে এ দেশে নিয়ে আসা হয়েছিল?
ক. পশ্চিম ভারত খ. দক্ষিণ ভারত
গ. বিহার ঘ. উত্তরবঙ্গ
২৩. নীলচাষিদের ওপর অত্যাচারের মর্মস্পর্শী চিত্র ফুটে উঠেছে কোন নাটকে?
ক. রক্তকরবী খ. বসন্তকুমারী
গ. নীলদর্পণ ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
২৪. তিতুমীরের নেতৃত্বে কোন অঞ্চলে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে?
ক. নদীয়া খ. ফরিদপুর গ. বিহার ঘ. চব্বিশ পরগনা
২৫. সাধারণ মানুষের অংশগ্রহণে বাংলায় প্রথম বিদ্রোহ কোনটি?
ক. নীল বিদ্রোহ খ. সাঁওতাল বিদ্রোহ
গ. কৈবর্ত বিদ্রোহ ঘ. ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
২৬. রাজা দ্বিতীয় মহীপালের শাসনকাল কোনটি?
ক. ১০৩৫-১০৬৫ খ. ১০৫৫-১০৮৬
গ. ১০৬০-১০৯০ ঘ. ১০৭০-১০৭৭
২৭. অত্যাচারিত কৃষকের শরীরের বিভিন্ন স্থানে এক ইঞ্চি গভীর দাগ কী প্রমাণ করে?
ক. ভূস্বামীদের অত্যাচার খ. ইংরেজদের অত্যাচার গ. সম্রাটের অত্যাচার ঘ. কালেক্টরের অত্যাচার
২৮. তাঁতশিল্পের বিকাশের সঙ্গে কোনটির চাহিদা বেড়ে গিয়েছিল?
ক. নীল খ. সুতা গ. তুলা ঘ. রাবার
২৯. তিতুমীরের নেতৃত্বে সাধারণ মানুষ চ্যালেঞ্জ করে—
i. ইংরেজ নীলকরদের
ii. ইংরেজ দোসর জমিদারদের iii. ইংরেজ শাসনকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. সাঁওতাল বিদ্রোহের সময়কালে ইংরেজ গভর্নর জেনারেল কে ছিলেন?
ক. ওয়ারেন হেস্টিংস খ. রবার্ট ক্লাইভ
গ. লর্ড ডালহৌসি ঘ. উইলিয়াম বেন্টিং
৩১. সাঁওতাল বিদ্রোহে নিহত ব্যক্তিদের আমরা কী হিসেবে উল্লেখ করতে পারি?
ক. অত্যাচারী খ. শোষক গ. শহিদ ঘ. বিদ্রোহী
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-১
১৫. গ ১৬. খ ১৭. গ ১৮. ক ১৯. ক ২০. ক ২১. গ ২২. ক ২৩. গ ২৪. ঘ ২৫. গ ২৬. ঘ ২৭. খ ২৮. ক ২৯. ঘ ৩০. গ ৩১. গ
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়