বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-১ ও ২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
৩২. বাংলায় সংঘটিত ঐতিহাসিক স্বাধীনতা বিদ্রোহ—
i. সাঁওতাল বিদ্রোহ ii. নীল বিদ্রোহ
iii. সিপাহি বিদ্রোহ
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বাংলার মানুষের বিদ্রোহী চেতনার পরিচয় মেলে তাদের সংগ্রামের মধ্য দিয়ে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শাসক ও শোষকদের বিরুদ্ধে বাংলায় প্রথম সফল বিদ্রোহ সংঘটিত হয় একাদশ শতকে। বহু বছরের পাল দুঃশাসনের বিরুদ্ধে এটা ছিল বাঙালির সফল রাষ্ট্রবিপ্লব।
৩৩. কোনটি বাংলা শাসনের স্বর্ণযুগ ছিল?
ক. গোপালের শাসনকাল
খ. দ্বিতীয় মহীপালের শাসনকাল
গ. দেবপালের শাসনকাল ঘ. পাকিস্তান আমল
৩৪. ওই শাসনকালের উজ্জ্বলতম দিক—
i. চার শ বছরের শাসন
ii. এ আমলে সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়
iii. ধর্মপাল ও দেবপাল ছিলেন সফল শাসক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
অধ্যায়-২
১. পাকিস্তান রাষ্ট্র জন্ম নেওয়ার পরে বাঙালিরা কোন শ্রেণিতে পরিণত হলো?
ক. শাসক শ্রেণি খ. শোষিত শ্রেণি
গ. শাসনকারী শ্রেণি ঘ. শোষণকারী শ্রেণি
২। নিচের কোন ঘটনাটি আগে ঘটেছিল?
ক. ভাষা আন্দোলন খ. পাকিস্তান সৃষ্টি
গ. ৬ দফা দাবি ঘ. গণ-অভ্যুত্থান
৩. পাকিস্তানের প্রথম শ্রেণির পদে শতকরা কত ভাগ বাঙালি নেওয়া হতো?
ক. ৫০ ভাগ খ. ৪০ ভাগ
গ. ২৩ ভাগ ঘ. ২০ ভাগ
৪. ১৯৫২ সালে কোথায় গণপরিষদের অধিবেশন বসে?
ক. দিল্লিতে গ. কলম্বোতে খ. ঢাকায় ঘ. করাচিতে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-১
৩২. ঘ ৩৩. গ ৩৪. খ।
অধ্যায়-২
১. খ ২. খ ৩. গ ৪. খ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়