বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-২
১৭. ১৯৭০ সালের নির্বাচনে পশ্চিম পাকিস্তানে প্রাধান্য লাভ করে কোন দল?
ক. আওয়ামী লীগ
খ. পাকিস্তান পিপলস পার্টি
গ. যুক্তফ্রন্ট
ঘ. পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
পড়াশোনার ফাঁকে ফাঁকে বিপুল গল্পের বই পড়ে সময় কাটায়। সে জহির রায়হানের ‘একুশের গল্প’ পড়ে অভিভূত হয়। গল্পটি পড়ে তার মনের গভীরে শহিদদের নিথর দেহ ভেসে ওঠে।
১৮. বিপুলের পঠিত গল্পটির উপজীব্য বিষয় কী?
ক. মুক্তিযুদ্ধ খ. ভাষা আন্দোলন
গ. ছয় দফা আন্দোলন ঘ. গণ-অভ্যুত্থান
১৯. উক্ত বিষয়টির গুরুত্বপূর্ণ ফলাফল ছিল বাংলা ভাষার—
i. আন্তর্জাতিক স্বীকৃতি লাভ
ii. রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ
iii. একমাত্র রাষ্ট্রভাষার মর্যাদাদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২০. পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক বাঙালিরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে কোন ক্ষেত্রে?
ক. সামরিক খ. অর্থনৈতিক
গ. রাজনৈতিক ঘ. প্রশাসনিক
২১. পূর্ব পাকিস্তানের নিরাপত্তাহীনতা কোন যুদ্ধে প্রবলভাবে ধরা পড়ে?
ক. ১৯৬৫ সালের যুদ্ধে
খ. ১৯৬০ সালের যুদ্ধে
গ. ১৯৬১ সালের যুদ্ধে
ঘ. ১৯৬২ সালের যুদ্ধে
২২. বৈদেশিক সাহায্যের শতকরা কত ভাগের বেশি পূর্ব পাকিস্তান পায়নি?
ক. ৪৪ ভাগ খ. ৩৪ ভাগ
গ. ২৪ ভাগ ঘ. ১৪ ভাগ
২৩. কত তারিখ রাতে পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে?
ক. ২১ মার্চ, ১৯৭১
খ. ২২ মার্চ, ১৯৭১
গ. ২৫ মার্চ, ১৯৭১
ঘ. ২৪ মার্চ, ১৯৭১
২৪. বাঙালি জাতি কত তারিখে পাকিস্তানিদের ২৪ বছরের শোষণ আর বৈষম্যের অবসান ঘটায়?
ক. ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর
খ. ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর
গ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
ঘ. ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর
২৫. কত সালে ভাষা আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে?
ক. ১৯৯৬ সালে খ. ১৯৯৭ সালে
গ. ১৯৯৮ সালে ঘ. ১৯৯৯ সালে
২৬. কয়টি দল যুক্তফ্রন্ট নির্বাচনে অংশ নেয়?
ক. ১৬ খ. ১৭ গ. ১৮ ঘ. ২০
২৭. যুক্তফ্রন্টের নির্বাচনি বিজয়কে দেশ-বিদেশের পত্রপত্রিকায় কী বলে আখ্যায়িত করা হয়েছিল?
ক. গণবিপ্লব খ. গণজাগরণ
গ. ব্যালট বিপ্লব ঘ. মহাবিজয়
২৮. ছয় দফা ছিল মূলত কিসের দাবি?
ক. গণতান্ত্রিক শাসনের খ. স্বায়ত্তশাসনের
গ. রাজতান্ত্রিক শাসনের
ঘ. সমাজতান্ত্রিক শাসনের
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-২
১৭. খ ১৮. খ ১৯. ক ২০. খ ২১. ক ২২. খ ২৩. গ ২৪. গ ২৫. ঘ ২৬. ক ২৭. গ ২৮. খ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়