বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩
১. আমাদের দেশে কোন সংস্কৃতির প্রভাব বেশি দেখা যায়?
ক. গ্রামীণ সংস্কৃতি
খ. শহুরে সংস্কৃতি
গ. বিদেশি সংস্কৃতি
ঘ. পপ সংস্কৃতি
২. বাঙালি তার সংস্কৃতিতে কোনটিকে উপেক্ষা করতে পারেনি?
ক. রাজনীতি
খ. ভৌগোলিক অবস্থান
গ. জনসংখ্যা ঘ. প্রকৃতি
৩. বইমেলার আয়োজন করে কোন প্রতিষ্ঠান?
ক. বাংলা একাডেমি
খ. শিশু একাডেমি
গ. শিল্পকলা একাডেমি
ঘ. নজরুল একাডেমি
৪. নববর্ষের দিন কারা হালখাতা উদ্বোধন করেন?
ক. চাকরিজীবীরা খ. বণিকেরা
গ. কৃষকেরা ঘ. মাঝিরা
৫. প্রকৃতির জীবন্ত উপাদান কোনটি?
ক. সমুদ্র খ. আকাশ
গ. চন্দ্র ঘ. সূর্য
৬. মানুষের ব্যক্তি ও সমাজজীবনে বড় ভূমিকা কোনটির?
ক. ধর্ম খ. পরিবেশ
গ. স্বাস্থ্য ঘ. অর্থ
৭. রবীন্দ্রমেলা কোথায় অনুষ্ঠিত হয়?
ক. শিলাইদহে খ. দরিরামপুরে
গ. সাগরদাঁড়িতে ঘ. ঝিনাইদহে
৮. হেমন্তকালে কোন অনুষ্ঠান উদ্যাপিত হয়?
ক. পিঠা উত্সব খ. নববর্ষ
গ. হেমন্ত উত্সব ঘ. মেলা
৯. বাংলার ঐতিহ্যবাহী মেলা কোনটি?
ক. আবাসন মেলা খ. বাণিজ্য মেলা
গ. বৈশাখী মেলা ঘ. শিশুমেলা
১০. নদীভাঙন, অনাবৃষ্টি, বন্যা প্রকৃতির কোন দিকটিকে নির্দেশ করে?
ক. উদারতা খ. দানশীলতা
গ. নিষ্ঠুরতা ঘ. উর্বরতা
১১. কোন যুগে ভাগ্যান্বেষী মুসলমানেরা এ দেশে আসে?
ক. প্রাচীন যুগে খ. মধ্যযুগে
গ. আধুনিক যুগে ঘ. বর্তমান যুগে
১২. এ দেশে ইসলাম ধর্ম প্রচার করেছেন কারা?
ক. জমিদারেরা খ. সুফি-সাধকেরা
গ. মোগল শাসকেরা ঘ. হাজিরা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তর: অধ্যায়-৩
১. ক ২. ঘ ৩. ক ৪. খ ৫. ক ৬. ক ৭. ক ৮. গ ৯. গ ১০. গ ১১. খ ১২. খ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়