বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৪
২৮। ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ বিদেশ থেকে কত মার্কিন ডলারের পণ্যসামগ্রী আমদানি করে?
ক. প্রায় ১ কোটি
খ. প্রায় ১ কোটি ৭২ লাখ
গ. প্রায় ১ কোটি ৫০ লাখ
ঘ. প্রায় ২ কোটি
# উদ্দীপকটি পড়ে নিচের ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
শিল্পপতি জামান সাহেবের পোশাক তৈরির দুটি কারখানা আছে। তাঁর কারখানায় প্রায় ৫০০ জন শ্রমিক কাজ করেন। কারখানার তৈরিকৃত পোশাক বহির্বিশ্বে রপ্তানি করে তিনি প্রচুর লাভবান হন।
২৯। জামান সাহেবের কারখানাকে কোন শিল্প বলা যায়?
ক. বৃহত্ খ. মাঝারি
গ. ক্ষুদ্র ঘ. কুটির
৩০। পোশাকশিল্পের উন্নতির ফলে বাংলাদেশের—
i. বেকারত্ব হ্রাস পাবে
ii. জীবিকার সংস্থান হবে iii. সামাজিক অগ্রগতি হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১। পোশাকসহ বাংলাদেশের পণ্যসামগ্রীর সবচেয়ে বড় ক্রেতা কোন দেশ?
ক. জাপান খ. কোরিয়া
গ. যুক্তরাষ্ট্র ঘ. যুক্তরাজ্য
৩২। কেমন দামে বাংলাদেশ পণ্যসামগ্রী আমদানি করে?
ক. অধিক দামে খ. লাভজনক দামে
গ. সুবিধাজনক দামে ঘ. কম দামে
৩৩। বাংলাদেশের জলবায়ুতে কোন ধরনের বস্ত্রের চাহিদা বেশি?
ক. পশমি খ. সুতি
গ. টেট্রন ঘ. পলেস্টার
৩৪। বাংলাদেশের নিটওয়্যার কোন দেশে রপ্তানি করা হয়?
ক. মার্কিন যুক্তরাষ্ট্রে খ. ফ্রান্সে
গ. যুক্তরাজ্যে ঘ. দক্ষিণ কোরিয়ায়
৩৫। বাংলাদেশ বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করার মাধ্যমে—
ক. দেশের শিল্প খাতের ক্ষতি করছে
খ. প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছে
গ. বিপুলসংখ্যক মানুষকে বেকার বানাচ্ছে
ঘ. কৃষি প্রসার ঘটাচ্ছে
৩৬। খাদ্য প্রক্রিয়াকরণ প্রযুক্তির ব্যবহারের ফলে কোনটি ঘটছে?
ক. খাদ্য উত্পাদন অনেক গুণ বেড়েছে
খ. স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে
গ. সংরক্ষণ খরচ বেড়ে গিয়েছে
ঘ. খাদ্যসামগ্রী দ্রুত সরবরাহ করা যাচ্ছে
৩৭। দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কোন ধরনের শিল্পে অন্তর্ভুক্ত?
ক. বৃহত্ খ. মাঝারি গ. ক্ষুদ্র ঘ. কুটির
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৪
২৮. খ ২৯. ক ৩০. ঘ ৩১. গ ৩২. গ ৩৩. খ ৩৪. ক ৩৫. খ ৩৬. খ ৩৭. খ
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়