বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৫
১। পরোক্ষ নির্বাচনে সরাসরি ভোটে কী সৃষ্টি হয়?
ক. অনুবর্তী স্তর খ. পরবর্তী স্তর
গ. মধ্যবর্তী স্তর ঘ. চূড়ান্ত স্তর
২। প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন—
ক. রাষ্ট্রপতি খ. নির্বাচন কমিশনার
গ. স্পিকার ঘ. সংসদ সদস্যরা
৩। নির্বাচনী এলাকা নির্ধারণ করা হয়—
i. প্রশাসনিক সুবিধা অনুযায়ী
ii. ভৌগোলিক অবস্থান অনুযায়ী
iii. জনসংখ্যা বণ্টন অনুযায়ী
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪। সিটি করপোরেশনের ওয়ার্ডের প্রধান কে?
ক. মেয়র খ. কাউন্সিলর
গ. কমিশনার ঘ. চেয়ারম্যান
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
তৃণার বাবা গ্রামভিত্তিক স্থানীয় শাসনব্যবস্থার চেয়ারম্যান। তিনি ছাড়া আরও নয়জন সাধারণ সদস্য এবং সংরক্ষিত আসনে তিনজন নারী সদস্য আছেন।
৫। অনুচ্ছেদে উল্লিখিত গ্রামভিত্তিক স্থানীয় শাসনব্যবস্থাটির নাম কী?
ক. জেলা পরিষদ খ. উপজেলা পরিষদ
গ. ইউনিয়ন পরিষদ ঘ. পৌরসভা
৬। ওই শাসনব্যবস্থা যে ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে, সেগুলো হলো—
i. উন্নয়ন কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা করে
ii. শাসনব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করে
iii. আইন প্রণয়ন করে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
৭। জেলা পরিষদের কার্যকাল কত বছর?
ক. ৫ খ. ৭ গ. ১০ ঘ. আজীবন
৮। সরকার গঠনের বৈধ উপায় কোনটি?
ক. জনমত জরিপ খ. নির্বাচন
গ. সামরিক শাসন ঘ. জনমত গঠন
৯। কীভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হয়?
ক. অন্যের দ্বারা প্রভাবিত হয়ে
খ. বিচার ও বিবেকের সঙ্গে
গ. অভিভাবকের ইচ্ছানুসারে
ঘ. বন্ধুবান্ধবের পরামর্শমতে
১০। নিচের কোন ধরনের নির্বাচন গুরুত্বপূর্ণ বা নীতিনির্ধারণী বিষয়ে সরাসরি মতামত যাচাইয়ের জন্য অনুষ্ঠিত হয়?
ক. উপনির্বাচন খ. গণভোট
গ. উপজেলা নির্বাচন ঘ. পৌরসভা নির্বাচন
১১। স্থানীয় পর্যায়ের নির্বাচন কয়টি?
ক. ৪ খ. ৫ গ. ৬ ঘ. ৭
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তর: অধ্যায়-৫
১. গ ২. ঘ ৩ ঘ ৪. খ ৫ গ ৬. ক ৭. ক ৮. খ ৯. খ ১০. খ ১১. গ
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়