*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৫
২৩। রাষ্ট্রপতি নির্বাচনে কোন পদ্ধতি অনুসরণ করা যায়?
ক. প্রত্যক্ষ খ. পরোক্ষ
গ. গণভোট ঘ. লিখিত প্রস্তাব
২৪। জনগণ গোপন ভোটের মাধ্যমে কাদের বেছে নেয়?
ক. বিচারকদের খ. আইনজ্ঞদের
গ. প্রতিনিধিদের ঘ. মন্ত্রীদের
২৫। প্রতি ইউনিয়ন পরিষদে কতজন মহিলা সদস্য সংরক্ষিত আসনে নির্বাচিত হন?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
২৬। গণভোট কেন অনুষ্ঠিত হয়?
ক. গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামত যাচাইয়ের জন্য
খ. সামরিক শাসন জারির জন্য
গ. রাষ্ট্রপতি নির্বাচনের জন্য
ঘ. জেলা পরিষদ নির্বাচনের জন্য
২৭। নির্বাচনকে গণতন্ত্রের অন্যতম ভিত্তি বলা হয়, কারণ—
i. গণতন্ত্রে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি বাছাই করা হয়
ii. নির্বাচিত জনপ্রতিনিধি দেশ পরিচালনা করে
iii. নির্বাচন জনমত প্রকাশের প্রধান ও বিধিসম্মত প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮। কোনো আসনের নির্বাচিত সদস্য মারা গেলে কী অনুষ্ঠিত হয়?
ক. জেলা নির্বাচন খ. গণভোট
গ. উপনির্বাচন ঘ. সংসদ নির্বাচন
২৯। দেশব্যাপী সব প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটের মাধ্যমে কোনটি অনুষ্ঠিত হয়?
ক. স্থানীয় নির্বাচন
খ. পরোক্ষ নির্বাচন
গ. জাতীয় নির্বাচন ঘ. উপনির্বাচন
৩০। কোনো নির্দিষ্ট সময় ব্যবধানে নয়, বরং প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় অনুষ্ঠিত হয়—
ক. সংসদ নির্বাচন
খ. গণভোট
গ. উপনির্বাচন
ঘ. পৌরসভা নির্বাচন
৩১। জেলা পরিষদে সংরক্ষিত আসনে কতজন মহিলা নির্বাচিত হন?
ক. ৩ জন খ. ৪ জন
গ. ৬ জন ঘ. ৭ জন
৩২। বাংলাদেশের পার্বত্য জেলা—
ক. বান্দরবান খ. ময়মনসিংহ
গ. ফেনী ঘ. চাঁদপুর
৩৩। বাংলাদেশের পার্বত্য জেলা কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৩৪। নির্বাচন পরিচালনার দায়িত্ব কার ওপর ন্যস্ত?
ক. জাতীয় সংসদ
খ. সিটি করপোরেশন
গ. নির্বাচন কমিশন
ঘ. স্থানীয় সরকার মন্ত্রণালয়
৩৫। জেলা পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়?
ক. ১৫ জন খ. ২০ জন
গ. ২১ জন ঘ. ২২ জন
৩৬। জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও কমিশনার পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে?
ক. ২১ বছর খ. ২৫ বছর
গ. ৩০ বছর ঘ. ৩৫ বছর
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তর: AaÅvq-5
২৩. খ ২৪. গ ২৫. খ ২৬. ক ২৭. ঘ ২৮. গ ২৯. গ ৩০. খ ৩১. গ ৩২. ক ৩৩. খ ৩৪. গ ৩৫. গ ৩৬. খ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়