বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৬
১. বাংলাদেশের জলবায়ু সমভাবাপন্ন হওয়ার কারণ কোনটি?
ক. সমুদ্রের নিকটবর্তী অবস্থান
খ. পাহাড়ের অবস্থান
গ. প্লাবন সমভূমির অবস্থান
ঘ. বনাঞ্চলের অবস্থান
২. বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি বোঝার জন্য গুরুত্বপূর্ণ—
i. মৃত্তিকার গঠন
ii. বনভূমির অবস্থান
iii. ভূমির ঢাল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. বাংলাদেশের প্রকৃতি সুজলা-সুফলা-শস্য-শ্যামলা হওয়ার যথার্থ কারণ কোনটি?
ক. নদ-নদীর প্রভাব
খ. প্রতিকূল পরিবেশ
গ. অনুকূল আবহাওয়া
ঘ. প্রতিকূল আবহাওয়া
৪. সারা পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের মূল কারণ কী?
ক. হ্যালোজেন গ্যাস
খ. সিএনজি
গ. গ্রিনহাউস গ্যাস
ঘ. প্রাকৃতিক গ্যাস
৫. কোন গ্যাস বায়ুমণ্ডলে অবস্থিত ওজোন স্তরকে কমিয়ে দিয়েছে?
ক. কার্বন ডাই-অক্সাইড
খ. ক্লোরোফ্লোরো কার্বন
গ. সালফার ডাই-অক্সাইড
ঘ. কার্ব মনো-অক্সাইড
৬. আইলা কত সালে আঘাত হানে?
ক. ২০০৬ খ. ২০০৮
গ. ২০০৯ ঘ. ২০১০
৭. কত সালে এ দেশে বড় আকারের বন্যা হয়েছে?
ক. ২০০৫ খ. ২০০৪
গ. ২০০৮ ঘ. ২০০৮
৮. কোন ঋতুতে নদীভাঙনের পরিমাণ বেড়ে যায়?
ক. গ্রীষ্মকালে খ. বর্ষকালে
গ. শরত্কালে ঘ. শীতকালে
৯. ১৯৭০ সালের কত তারিখে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আঘাত হানে?
ক. ১২ ডিসেম্বর খ. ১৭ জানুয়ারি
গ. ১২ নভেম্বর ঘ. ২২ মে
১০. বাংলাদেশে নদীর বাঁকগুলো কেমন?
ক. ঘন ঘন খ. দূরে দূরে
গ. বড় বড় ঘ. ছোট ছোট
১১. প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাবে প্রতিবছর কী হয়?
ক. ভূমিকম্প খ. দাবানল
গ. খরা ঘ. অগ্ন্যুত্পাত
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তর: অধ্যায়-৬
১. ক ২. ঘ ৩. গ ৪. গ ৫. খ ৬. গ ৭. গ ৮. খ ৯. গ ১০. ক ১১. গ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়