বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৬
১২. টর্নেডো কতটুকু জায়গায় আঘাত হানে?
ক. খুব বেশি খ. কম
গ. খুব কম ঘ. বেশি
১৩. কত সালের বন্যায় দেশের প্রায় তিন-চতুর্থাংশ এলাকা ডুবে যায়?
ক. ১৯৭৪ খ. ১৯৮৪
গ. ১৯৮৮ ঘ. ২০০৪
১৪. কালবৈশাখীর প্রভাবে কোনটি ঘটে?
ক. বনভূমি তছনছ হয়
খ. বাড়িঘর ভেঙে পড়ে
গ. পুরো দেশ বিপর্যস্ত হয়
ঘ. নানা ক্ষয়ক্ষতি সাধিত হয়
১৫. খরা প্রতিরোধে গ্রহণীয় পদক্ষেপ কোনটি হতে পারে?
ক. ভূগর্ভস্থ পানির সঞ্চয়
খ. বৃষ্টির পানি সংরক্ষণ
গ. পানির অনিয়ন্ত্রিত ব্যবহার
ঘ. কৃষিব্যবস্থা নিয়ন্ত্রণ
১৬. ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি বেশি হয়—
i. সতর্কবাণী মেনে না চললে
ii. আশ্রয়স্থলের প্রাচুর্য থাকলে
iii. করণীয় সম্পর্কে অভিজ্ঞতার অভাব থাকলে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. প্রতিকূল আবহাওয়া জনজীবনে কোনটি বয়ে আনে?
ক. গতিশীলতা খ. প্রাণচাঞ্চল্য
গ. দুর্ভোগ ঘ. অসহায়ত্ব
# উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বকর বঙ্গোপসাগর-তীরবর্তী সমিতিপাড়ায় গিয়ে দেখতে পায় বাতাস প্রবল বেগে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসছে। নিমেষেই সমুদ্রের লোনা জল বিশাল উচ্চতা নিয়ে উপকূল প্লাবিত করে দেয়।
১৮. উল্লিখিত ঘটনা তোমার পাঠ্যবইয়ের কোন প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত দেয়?
ক. বন্যা খ. খরা
গ. ঘূর্ণিঝড় ঘ. নদীভাঙন
১৯. ওই দুর্যোগের ফলে বাংলাদেশে—
i. নিম্নাঞ্চল প্লাবিত হয়
ii. উপকূল প্লাবিত হয়
iii. প্রবল জলোচ্ছ্বাস হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. কোনো এলাকার কত বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলা হয়?
ক. ১০ থেকে ২০
খ. ২০ থেকে ৩০
গ. ৩০ থেকে ৪০
ঘ. ৪০ থেকে ৫০
২১. বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত?
ক. উপক্রান্তীয় খ. ক্রান্তীয়
গ. মেরুদেশীয় ঘ. নিরক্ষীয়
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তর: অধ্যায়-৬
১২. গ ১৩. গ ১৪. ঘ ১৫. খ ১৬. খ ১৭. গ ১৮. গ ১৯. ঘ ২০. গ ২১. খ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়