বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৬
৩৬. বাংলাদেশের কোন অঞ্চলে প্রায়ই মৃদু ভূমিকম্প অনুভূত হয়?
ক. ঢাকা ও মানিকগঞ্জে খ. চট্টগ্রাম ও সিলেটে
গ. রংপুর ও চট্টগ্রামে ঘ. সিলেট ও খুলনায়
৩৭. কোনটি থেকে বাংলাদেশে কালো ধোঁয়া নির্গত হয়?
ক. চামড়ার কারখানা থেকে খ. ইটের ভাটা থেকে
গ. জুতার কারখানা থেকে ঘ. মিষ্টির কারখানা থেকে
৩৮. জলবায়ুর প্রকৃতি বোঝার বিশেষ উপাদান—
i. বায়ুর তাপ
ii. আর্দ্রতা
iii. বারিপাত
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
৩৯. কার্বন ডাই-অক্সাইড গ্যাস উত্পন্ন হয়—
i. ভূগর্ভস্থ জ্বালানি থেকে
ii. ইটের ভাটায়
iii. দাবানল থেকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. পৃথিবী থেকে ডাইনোসরের বিলুপ্তির যথার্থ কারণ কী?
ক. প্রকৃতির পরিবর্তন খ. জলবায়ুর পরিবর্তন
গ. নদ-নদীর পরিবর্তন ঘ. বন্দুকের ব্যবহার
অধ্যায়-৭
১. ২০০১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
ক. ৭ কোটি ৯৩ লাখ খ. ৮ কোটি ৯৩ লাখ
গ. ১১ কোটি ১২ লাখ ঘ. ১২ কোটি ৯৩ লাখ
২. বর্তমানে কিসের উন্নতির ফলে শিশুমৃত্যুর হার অনেক কমে গেছে?
ক. চিকিত্সাবিজ্ঞানের খ. অর্থনীতির
গ. সমাজব্যবস্থার ঘ. মানসিকতার
৩. কখন জনসংখ্যা বৃদ্ধি পায়?
ক. যত শিশু জন্মগ্রহণ করে তার চেয়ে বেশি মারা গেলে
খ. যত শিশু জন্মগ্রহণ করে তার চেয়ে কম মারা গেলে
গ. যত শিশু মৃত্যুবরণ করে তার চেয়ে কম জন্মগ্রহণ করলে
ঘ. জন্মহার ও মৃত্যুহার সমান হলে
৪. জনসংখ্যা হ্রাস পায় কখন?
ক. জন্মহারের চেয়ে মৃত্যুহার বেশি হলে
খ. জন্মহারের চেয়ে মৃত্যুহার কম হলে
গ. জন্মহার ও মৃত্যুহার সমান হলে
ঘ. জন্মহার বেশি হলে
৫. বিভিন্ন সংক্রামক রোগের প্রতিষেধক আবিষ্কারের ফলে মৃত্যুহারে কী ধরনের পরিবর্তন এসেছে?
ক. দ্রুতগতিতে হ্রাস পেয়েছে
খ. ধীরগতিতে হ্রাস পাচ্ছে
গ. উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে
ঘ. সাধারণভাবে হ্রাস পেয়েছে
৬. মৃত্যুহার ক্রমেই হ্রাস পাওয়ার কারণ—
i. শিক্ষার প্রসার
ii. স্বাস্থ্যশিক্ষার প্রসার
iii. বাল্যবিবাহ
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তর: অধ্যায়-৬
৩৬. খ ৩৭. খ ৩৮. ঘ ৩৯. ঘ ৪০. খ
অধ্যায়-৭
১. ঘ ২. ক ৩. খ ৪. ক ৫. গ ৬. ক
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়