বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৭
৭. ১৯৬১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
ক. ৪.৬২ কোটি খ. ৫.৫২ কোটি
গ. ৬.৬৩ কোটি ঘ. ৭.৫২ কোটি
৮. মেয়েদের জন্য বিয়ের ন্যূনতম বয়স কত?
ক. ১৫ বছর খ. ১৬ বছর
গ. ১৮ বছর ঘ. ১৭ বছর
৯. জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী কারণ হলো—
i. অসচেতনতা ii. নিরক্ষরতা iii. মৃত্যুহার বৃদ্ধি
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
তাহির সাহেব সঠিক পরিবার পরিকল্পনা মেনে চলেন। তিনি ছেলে ও মেয়েকে ২১ ও ১৮ বছরের আগে বিয়ে দেবেন না বলে ঠিক করেছেন। ছেলেমেয়ে উভয়কে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। নিজ বাড়িতে তিনি বয়স্ক শিক্ষার প্রচলন করে শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছেন।
১০. তাহির সাহেবের ভূমিকা দেশের কোন সমস্যার সমাধানে সহায়ক?
ক. অর্থনৈতিক সমস্যা খ. সামাজিক সমস্যা
গ. জনসংখ্যা সমস্যা ঘ. রাজনৈতিক সমস্যা
১১. তাহির সাহেবের এরূপ ভূমিকার ফলে—
i. শিক্ষার অগ্রগতি হবে ii. জনগণ সচেতন হবে
iii. বাল্যবিবাহ কমে যাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. স্থূল জন্মহার স্থূল মৃত্যুহারের চেয়ে বেশি হয়ে গেলে কী পরিণতি হয়?
ক. জনসংখ্যা হ্রাস পায় খ. জনসংখ্যা বৃদ্ধি পায়
গ. মৃত্যুহার বৃদ্ধি পায় ঘ. মৃত্যুহার হ্রাস পায়
১৩. বাল্যবিবাহের কারণে কোনটি বৃদ্ধি পায়?
ক. শিশু জন্মহার খ. নারী মৃত্যুহার
গ. শিশু মৃত্যুহার ঘ. নারী শিক্ষার হার
১৪. রাকিবের বয়স ১৭ বছর। বাংলাদেশের আইনানুযায়ী তাকে কী বলা হবে?
ক. যুবক খ. কিশোর গ. শিশু ঘ. জ্যেষ্ঠ
১৫. নির্দিষ্ট আয়ের পরিবারে লোকসংখ্যা বৃদ্ধি পেলে সেই পরিবারের কী পরিণতি ঘটে?
ক. খাদ্যাভাব দেখা দেয়
খ. মাথাপিছু আয় কমে যায়
গ. মৃত্যুর হার বেড়ে যায়
ঘ. পারিবারিক আয় বেড়ে যায়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তর: অধ্যায়-৭
৭. খ ৮. গ ৯. খ ১০. গ ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. গ ১৫. খ
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়