বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
১। কৃষির শুরুতে লাঙলের ফলা কিসের তৈরি ছিল?
ক. পাথরের খ. লোহার
গ. হাড়ের ঘ. কাঠের
২। কোনটি ছাড়া মানুষের জীবনযাপন অসম্ভব?
ক. সমাজ খ. পরিবার
গ. রাষ্ট্র ঘ. গোত্র
৩। মানুষ কিসের ওপর নির্ভরশীল ছিল?
ক. প্রকৃতির খ. গাছপালার
গ. পশুপাখির ঘ. কাজের
৪। আদিম মানুষ কিসের হাতিয়ার তৈরি করা শিখেছিল?
ক. পাথরের খ. হাড়ের
গ. লোহার ঘ. ইটের
# উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সুমি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলে থাকেন। তিনি সময় ও পরিবেশ বুঝেই পোশাক-পরিচ্ছদ নির্বাচন করেন। তিনি শীতে পশমি কাপড় ও গ্রীষ্মে হালকা সুতি কাপড় পরতে ভালোবাসেন।
৫। উদ্দীপকের সুমির চালচলনে কিসের প্রভাব লক্ষণীয়?
ক. নদ-নদীর প্রভাব
খ. ভৌগোলিক পরিবেশের প্রভাব
গ. আঞ্চলিকতার প্রভাব
ঘ. ঐতিহ্যগত প্রভাব
৬। সুমির কর্মকাণ্ড থেকে বোঝা যায় বাংলাদেশের মানুষ—
i. প্রাকৃতিক পরিবেশ দ্বারা প্রভাবিত
ii. ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত
iii. নদ-নদীর দ্বারা প্রভাবিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। কুটির শিল্পের বিকাশে কোন ধরনের পরিবেশের প্রভাব দেখা যায়?
ক. রাজনৈতিক খ. অর্থনৈতিক
গ. ভৌগোলিক ঘ. সামাজিক
৮। আদিম মানুষ দলবদ্ধভাবে কেন বসবাস করত?
ক. আত্মরক্ষার জন্য
খ. বাসস্থানের জন্য
গ. মনের শান্তির জন্য
ঘ. বিনোদনের জন্য
৯। পরিবেশদূষণ মানবদেহে কীভাবে প্রভাব ফেলে?
ক. গলগণ্ড সমস্যা দেখা দেয়
খ. শ্বাসকষ্ট দেখা দেয়
গ. এইডস রোগ সৃষ্টি হয়
ঘ. বহুমূত্র রোগ দেখা দেয়
১০। সভ্যতা বিকাশের বিভিন্ন পর্যায়ে মানুষ নিজের অবস্থার উন্নতি করে। ফলে উত্পাদনে মানুষ ও পশুর পরিবর্তে যন্ত্রের ব্যবহার শুরু হয় কোন সমাজে?
ক. পশুপালন খ. কৃষিভিত্তিক
গ. উদ্যান কৃষিভিত্তিক
ঘ. শিল্পবিল্পব-পরবর্তী
১১। সমাজব্যবস্থা সব সময় একই থাকে না। অনেক সমাজব্যবস্থা থাকে মানুষ বসবাসের অনুপযোগী। তাই যে সমাজ মানুষের প্রয়োজনমতো চাহিদা মেটাতে পারে না, সে সমাজব্যবস্থা—
i. দীর্ঘস্থায়ী হয় না
ii. সহজেই ভেঙে পড়ে
iii. পরিবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
১২। প্রস্তর যুগে মানুষের কর্মকাণ্ড ছিল হাতিয়ার দিয়ে। তখন পাথরের হাতিয়ার দিয়ে করা হতো—
i. গাছপালা কাটার কাজ
ii. পশু শিকার iii. মাছ শিকার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৩। একতাবদ্ধ মানবগোষ্ঠীকে কী বলা হয়?
ক. সমাজ খ. পরিবার
গ. গোত্র ঘ. রাষ্ট্র
১৪। মানবসমাজ বলতে কোনটিকে বোঝায়?
ক. একই এলাকার জনসমষ্টি
খ. পরিবারের সমষ্টি
গ. একতাবদ্ধ মানবগোষ্ঠী ঘ. গোত্রের সমষ্টি
১৫। আদিকাল থেকে মানুষে মানুষে বন্ধুত্ব ও আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হওয়ার কারণ কী?
ক. বৈবাহিক বন্ধন খ. একত্রে বসবাস
গ. আর্থিক লেনদেন ঘ. পারিবারিক বন্ধন
১৬। সমাজ গঠনের প্রাথমিক স্তর কোনটি?
ক. একতা খ. পরিবার
গ. গোষ্ঠী ঘ. পারস্পরিক বোঝাপড়া
১৭। কোন দুটি কার্যের মাধ্যমে মানুষ দলবদ্ধভাবে সমাজে বসবাস করে?
ক. একতা ও সততা
খ. সততা ও মূল্যবোধ
গ. সহযোগিতা ও প্রতিযোগিতা
ঘ. প্রতিযোগিতা ও সততা
১৮। আদিম মানুষের ঐক্যবদ্ধ জীবনযাপনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
ক. নিরাপত্তা খ. খাদ্য সংগ্রহ
গ. শিকার ঘ. কৃষিকাজ
১৯। পৃথিবীর সব প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছে?
ক. নদী থেকে দূরে
খ. নদীতীরবর্তী অঞ্চলে
গ. সিন্ধু নদের তীরে ঘ. টেমস নদীর তীরে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তর:
১. ঘ ২. ক ৩. ক ৪. ক ৫. খ ৬. ঘ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. ঘ ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. খ ১৭. গ ১৮. খ ১৯. খ
অধ্যক্ষ
প্রচেষ্টা ক্যাডেট স্কুল, ঢাকা