বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৭
১৬. প্রতিষেধক আবিষ্কৃত হওয়ার ফলাফল কী?
ক. জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে
খ. জনসংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে
গ. জনসংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে
ঘ. জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে
১৭. নির্দিষ্ট আয়ের পরিবারে লোকসংখ্যা বৃদ্ধি পেলে কোনটি ঘটে?
ক. পরিবারে সচ্ছলতা দেখা দেয়
খ. মাথাপিছু আয় বাড়ে
গ. মাথাপিছু আয় কমে
ঘ. সামাজিক মূল্যবোধ বৃদ্ধি পায়
১৮. দুই দেশের মধ্যে অধিবাসীদের স্থানান্তরকে কী বলা হয়?
ক. দেশান্তর খ. দেশভ্রমণ
গ. বহির্গমন ঘ. দেশত্যাগ
১৯. দেশের মানুষের গড় আয়ুষ্কাল বৃদ্ধির অন্যতম প্রধান কারণ কী?
ক. যোগাযোগব্যবস্থার উন্নতি
খ. জনগণের স্বাস্থ্য সচেতনতা
গ. চিকিত্সাশাস্ত্রের উন্নতি
ঘ. অর্থনৈতিক অগ্রগতি
২০. নাবিল মালয়েশিয়ায় পড়াশোনা করছেন। তিনি বলেন, ‘আমাদের দেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।’ এখানে নাবিল আমাদের দেশ বলতে কোনটিকে নির্দেশ করেছেন?
ক. মালয়েশিয়া খ. বাংলাদেশ
গ. ভারত ঘ. পাকিস্তান
২১. ১৮৬০ সালে বর্তমান বাংলাদেশ নিচের কোন নামে পরিচিত ছিল?
ক. পূর্ববঙ্গ খ. বাংলা
গ. পূর্ববাংলা ঘ. পূর্ব পাকিস্তান
২২. ১৮৬০-১৯৪১ সাল পর্যন্ত এ দেশের জনসংখ্যা কত হয়েছে?
ক. দ্বিগুণ খ. তিন গুণ
গ. চার গুণ ঘ. পাঁচ গুণ
২৩. জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ কোনটি?
ক. জন্মহার বৃদ্ধি খ. জন্মহার হ্রাস
গ. মৃত্যুহার বৃদ্ধি ঘ. মৃত্যুহার হ্রাস
২৪. জনসংখ্যা হ্রাস-বৃদ্ধির প্রধান কারণ কোনটি?
ক. জন্ম খ. মৃত্যু
গ. জন্ম ও মৃত্যু ঘ. জন্মহার বেশি
২৫. দেশে মোট জনসংখ্যার কোনো পরিবর্তন হয় না কোন স্থানান্তরে?
ক. বহিরাগমনে খ. আগমনে
গ. আন্তস্থানান্তরে ঘ. প্রবাস গমনে
২৬. ১৮৬০ সালে বাংলাদেশ ভূখণ্ডে জনসংখ্যা কত ছিল?
ক. মাত্র ১ কোটি খ. মাত্র ৩ কোটি
গ. মাত্র ২ কোটি ঘ. মাত্র ৪ কোটি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তর: অধ্যায়-৭
১৬. গ ১৭. গ ১৮. ক ১৯. গ ২০. খ ২১. খ ২২. ক ২৩. ঘ ২৪. গ ২৫. গ ২৬. গ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়