বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
১। বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি কে?
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. শেরেবাংলা এ কে ফজলুল হক
গ. মাওলানা ভাসানী
ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন কে?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. তাজউদ্দীন আহমদ
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. এম এ জি ওসমানী
৩। মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল—
i. রাজনৈতিক বৈষম্যের জন্য
ii. অর্থনৈতিক বৈষম্যের জন্য
iii. সংস্কৃতি রক্ষার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৪। ভাষা আন্দোলন মূলত কোন ধরনের আন্দোলন?
ক. অর্থনৈতিক খ. সামরিক
গ. সামাজিক ঘ. সাংস্কৃতিক
৫। প্রবাসী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. তাজউদ্দীন আহমদ
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. খন্দকার মোশতাক আহমদ
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৬-৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
শিক্ষক ক্লাসে তাঁর শিক্ষার্থীদের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে পড়াচ্ছিলেন। শিক্ষক বলেন, মার্চ থেকে ডিসেম্বর—এই নয় মাস আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করি। ১৬ ডিসেম্বর আসে আমাদের বিজয়। তিনি আরও বলেন, এ ঘটনা কিন্তু হঠাত্ করে শুরু হয়নি। সব বড় ঘটনারই একটি পটভূমি থাকে।
৬। শিক্ষক ক্লাসে যে বিষয়টি পড়াচ্ছিলেন, সেটি কত সালে সংঘটিত হয়?
ক. ১৯৭২ সালে খ. ১৯৭৫ সালে
গ. ১৯৭১ সালে ঘ. ১৯৭৪ সালে
৭। উদ্দীপকের যে দেশটির সঙ্গে আমরা যুদ্ধ করি, সে দেশ ও আমাদের দেশের মাঝখানের দেশটির নাম কী?
ক. নেপাল খ. ভারত গ. শ্রীলঙ্কা ঘ. ভুটান
৮। উদ্দীপকের ওই ঘটনার পটভূমি বলতে বোঝানো হয়েছে—
i. পাকিস্তানিদের অধিকার আদায়ে সচেতনতা
ii. বাঙালিদের বঞ্চনা ও শোষণের ব্যাপারে পাকিস্তানি শাসকদের অবহেলা
iii. শাসনক্ষমতায় পূর্ব পাকিস্তানের সুযোগ না দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। শিক্ষক ক্লাসে বললেন, ‘এ দেশে প্রচুর শস্য আর ফলমূল জন্মায়। আবহাওয়া নাতিশীতোষ্ণ, লোকদের স্বভাব ভদ্র’—এ বক্তব্যটি কার বক্তব্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. ইবনে বতুতার খ. হিউয়েন সাঙের
গ. ভাস্কো দা গামার ঘ. ইবনে সিনার
১০। নদী আর খাল, দিগন্তবিস্তৃত ধানখেত ও হাওর, সবুজ গাছগাছালিতে ঘেরা
i. গ্রাম ii. জনপদ iii. শহর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। বাংলাদেশের প্রধান ঋতু কোনটি?
ক. গ্রীষ্ম খ. ফাল্গুন গ. বসন্ত ঘ. বর্ষা
১২। বাংলাদেশের অধিকাংশ মানুষ কোন ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যসম্পন্ন?
ক. সরল খ. জটিল গ. উচ্চাভিলাষী ঘ. দাম্ভিক
১৩। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে কত সালে?
ক. ১৯৭০ খ. ১৯৭১ গ. ১৯৭২ ঘ. ১৯৭৩
১৪। বাংলাদেশকে কবি কী নামে সম্বোধন করেছেন?
ক. রক্তাক্ত বাংলা খ. অপরূপ বাংলা
গ. রূপসী বাংলা ঘ. গ্রাম-বাংলা
১৫। বাংলাদেশের দক্ষিণে কোনটির অবস্থান?
ক. মিয়ানমার খ. নাফ নদী
গ. বঙ্গোপসাগর ঘ. মালদ্বীপ
১৬। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলার নাম কী?
ক. বান্দরবান খ. সাতক্ষীরা
গ. পঞ্চগড় ঘ. কক্সবাজার
১৭। কোনটিকে ‘কীর্তিনাশা’ বলা হয়?
ক. পদ্মা খ. মেঘনা গ. যমুনা ঘ. শীতলক্ষ্যা
১৮। ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয় কোনটিকে?
ক. সুন্দরবন খ. শালবন
গ. জাতীয় উদ্যান ঘ. সুন্দরীগাছ
১৯। বাংলাদেশের অন্যতম প্রধান নদী কোনটি?
ক. কর্ণফুলী খ. পদ্মা গ. সুরমা ঘ. করতোয়া
২০। পৃথিবীর সবচেয়ে বড় লবণাক্ত ভূমির বনের ইংরেজি নাম কী?
ক. ওয়াল্ডারস ফরেস্ট খ. সল্ডারস ফরেস্ট
গ. ম্যানগ্রোভ ফরেস্ট ঘ. টাইগার ফরেস্ট
২১। বাংলাদেশে ১৯৯০ সালে হাজারে কতজন শিশু মারা যেত?
ক. ১৩৯ জন খ. ১৪৫ জন
গ. ১৪৬ জন ঘ. ১৪৭ জন
২২। সবচেয়ে ঘনবসতির দেশ কোনটি?
ক. বাংলাদেশ খ. চীন গ. ভারত ঘ. পাকিস্তান
২৩। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?
ক. প্রায় ২২ কোটি খ. প্রায় ১৪ কোটি ৯৭ লাখ
গ. প্রায় ১৬ কোটি ঘ. প্রায় ১৪ কোটি ৭২ লাখ
২৪। বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি?
ক. ২৫ মার্চ খ. ২৬ মার্চ
গ. ২৭ মার্চ ঘ. ৭ মার্চ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তর: AaÅvq-2
১. ঘ ২. ক ৩. ঘ ৪. ঘ ৫. গ ৬. গ ৭. খ ৮. গ ৯. খ ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. গ ১৬. ঘ ১৭. ক ১৮. ক ১৯. খ ২০. গ ২১. ক ২২. ক ২৩. খ ২৪ খ
অধ্যক্ষ
প্রচেষ্টা ক্যাডেট স্কুল, ঢাকা