বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২
২৫। বঙ্গবন্ধুকে কবে গ্রেপ্তার করা হয়?
ক. ২৫ শে মার্চ ১৯৭১ খ. ২৪ মার্চ ১৯৭১
গ. ২৭ শে মার্চ ১৯৭১ ঘ. ২৩ শে মার্চ ১৯৭১
২৬। কত হাজার সেনা নিয়ে পাকিস্তানি হানাদাররা আত্মসমর্পণ করে?
ক. নব্বই হাজার খ. একানব্বই হাজার
গ. বিরানব্বই হাজার ঘ. তিরানব্বই হাজার
২৭। মুক্তিযুদ্ধ চলাকালে ‘প্রবাসী সরকার’ কেন গঠিত হয়েছিল?
ক. রাষ্ট্র পরিচালনার জন্য খ. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য
গ. রাষ্ট্র গঠনের জন্য ঘ. বাঙালির মুক্তির জন্য
২৮। বাংলাদেশের অনেক জায়গায় ভূমি বেশ কয়েক লাখ বছরের পুরোনো। তথ্যটি কোন অঞ্চলের ভূমির ক্ষেত্রে প্রযোজ্য?
ক. রাজশাহী খ. ঢাকা গ. বরিশাল ঘ. খুলনা
২৯। বাংলাদেশের ভূমি উর্বর। এ দেশের ভূমি গঠিত হয়েছে—
i. নদীর পলি দিয়ে ii. সমুদ্রের পলি দিয়ে
iii. মেঘনার পলি দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৩০। বাংলাদেশের প্রধান ঋতু কোনটি?
ক. গ্রীষ্ম খ. বর্ষা গ. শরত্ ঘ. বসন্ত
৩১। বাংলাদেশে মানুষ ও প্রকৃতির সম্পর্ক বরাবর কেমন ছিল?
ক. দূরসম্পর্ক খ. নিবিড় গ. সম্পূরক ঘ. বিপরীতমুখী
৩২। বাংলাদেশ কয় ঋতুর দেশ?
ক. ৪ খ. ৫ গ. ৬ ঘ. ৭
৩৩। নিচের কোনটি বাংলাদেশের অন্যতম প্রধান নদী?
ক. তিস্তা খ. বুড়িগঙ্গা গ. কর্ণফুলী ঘ. মেঘনা
৩৪। হাজার হাজার বছর ধরে পলি জমে বাংলায় কোনটির সৃষ্টি হয়েছে
ক. নদী খ. পাহাড় গ. ভূমি ঘ. দ্বীপ
৩৫। বাংলাদেশের ভূমির মধ্যে নিচের কোন অঞ্চলটি বেশ পুরোনো?
ক. ঢাকা খ. বরিশাল গ. খুলনা ঘ. সিলেট
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বাংলাদেশ নদীমাতৃক দেশ। অনেক নদী, খাল-বিলে সমৃদ্ধ এ দেশের মাটি খুবই উর্বর। কবি বাংলার অপরূপ শোভা দেখে বলেছেন, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি।’
৩৬। উদ্দীপকে প্রকাশিত বাংলার রূপ এ দেশকে কিসে পরিণত করেছে?
ক. গ্রামভিত্তিক দেশে খ. কৃষিনির্ভর দেশে
গ. সবুজ-শ্যামল দেশে ঘ. সমভূমির দেশে
৩৭। হিউয়েন সাঙ এ দেশে এসেছিলেন কেন?
ক. বেড়াতে খ. জ্ঞানচর্চার জন্য
গ. সাহায্য করতে ঘ. ব্যবসায়-বাণিজ্যের জন্য।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তর: AaÅvq-2
২৫. ক ২৬. ঘ ২৭. খ ২৮. ক ২৯. ক ৩০. খ ৩১. খ ৩২. গ ৩৩. ঘ ৩৪. গ ৩৫. ঘ ৩৬. খ ৩৭. খ
অধ্যক্ষ, প্রচেষ্টা ক্যাডেট স্কুল, ঢাকা