বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৮
১৫। বাংলাদেশের ছাত্রীদের জন্য কোন শ্রেণি পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা আছে?
ক. মাধ্যমিক খ. উচ্চমাধ্যমিক
গ. অষ্টম ঘ. স্নাতক শ্রেণি
# নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
দীপ ও দীপা দুই ভাইবোন। দীপা পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় ভালো ফল করে। দীপা হাইস্কুলে যাওয়ার ইচ্ছার কথা তার বাবাকে জানায়। কিন্তু তার বাবা বলে, তোমার পড়ালেখা এ পর্যন্তই। দীপ প্রাথমিক সমাপনী পরীক্ষায় ভালো করলে তাকে হাইস্কুলে ভর্তি করাব।
১৬। দীপ হাইস্কুলে যাওয়ার সুযোগ পাবে—
i. ছেলেদের শিক্ষায় পারিবারিক আগ্রহের জন্য
ii. ছেলেরা সংসারের হাল ধরবে
iii. মাধ্যমিক শিক্ষা মেয়েদের জন্য ব্যয়বহুল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i ও iii
১৭। দীপ ও দীপার প্রতি বৈষম্যের ফলে দীপার কোন অধিকারটি লঙ্ঘিত হচ্ছে?
ক. সামাজিক খ. অর্থনৈতিক
গ. রাজনৈতিক ঘ. নৈতিক
১৮। নানা দিক থেকে বাংলাদেশে পুরুষের তুলনায় নারীদের অবস্থান কেমন?
ক. এগিয়ে খ. পিছিয়ে
গ. সমান ঘ. সুবিধাভোগী
১৯। বাংলাদেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় একজন পুরুষ হিসেবে তোমার করণীয় কী
হতে পারে?
ক. জ্ঞান অর্জন করা
খ. দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা
গ. শিক্ষাবিস্তার করা
ঘ. রাজনীতি করা
২০। আমাদের সমাজে নারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। তাঁরা বঞ্চিত হন—
i. সামাজিক কুসংস্কারের ফলে
ii. ধর্মীয় কুসংস্কারের ফলে
iii. শিক্ষার অনগ্রসরতার ফলে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
২১। বাংলাদেশের নারীরা যেসব অধিকার ভোগ করেন—
i. ভোটাধিকার
ii. রাজনৈতিক অধিকার
iii. সাংস্কৃতিক অধিকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২। আমরা নারী নির্যাতনের খবর কোথায় দেখতে পাই?
ক. সিনেমায় খ. পত্রিকায়
গ. নাটকে ঘ. যাত্রাপালায়
২৩। সন্তান লালন-পালনের প্রধান দায়িত্ব কে পালন করেন?
ক. পুরুষ খ. বৃদ্ধ গ. নারী ঘ. বৃদ্ধা
২৪। নারীরা যে ক্ষেত্রে সমান সুযোগ লাভের অধিকারী—
i. পড়ালেখা ii. চাকরি বা কর্মসংস্থানে
iii. বেতন বা মজুরি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫। গ্রামের মেয়েরা ভালো ছাত্রী হয়েও অনেক সময় প্রাথমিক বা মাধ্যমিক স্তরের বেশি পড়ালেখার সুযোগ পায়না। এর কারণ কী?
ক. বাল্যবিবাহ
খ. পারিবারিক সমস্যা
গ. শিক্ষাপ্রতিষ্ঠানের সংকট
ঘ. মায়ের অনিচ্ছা
২৬। নারী-পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠায় কোন দিকটি বিশেষ পরিবর্তন দরকার বলে তুমি মনে করো?
ক. রাষ্ট্রের খ. সমাজের
গ. দৃষ্টিভঙ্গির ঘ. সরকারের
২৭। সমাজে নারীর অবস্থার পুরোপুরি পরিবর্তন ঘটবে না—
i. শিক্ষাবিস্তার ছাড়া
ii. সচেতনতা সৃষ্টি ছাড়া
iii. বিজ্ঞানের অগ্রগতি ছাড়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮। শিক্ষাক্ষেত্রে সরকার মেয়েদের জন্য কোন বিশেষ ব্যবস্থাটি গ্রহণ করেছে?
ক. শিক্ষা উপকরণ প্রদান
খ. হোস্টেল সুবিধা
গ. উপবৃত্তি
ঘ. স্কুলে ভর্তি হওয়ার সুযোগ
২৯। আমাদের দেশের অনেক পিতা-মাতা কন্যাদের কী মনে করেন?
ক. আশীর্বাদ খ. বোঝা
গ. সম্পদ ঘ. উপজাত
৩০। আমাদের দেশের অনেক মেধাবী ছাত্রী অকালে ঝরে যায়। এর জন্য প্রধানত দায়ী কোনটি?
ক. পারিবারিক বৈষম্য
খ. অর্থনৈতিক বৈষম্য
গ. সাংস্কৃতিক বৈষম্য
ঘ. সামাজিক বৈষম্য
৩১। বিভিন্ন বৈষম্য-বঞ্চনার শিকার হতে হয় কাদের?
ক. নারীদের খ. পুরুষদের
গ. শিশুদের ঘ. ছাত্রীদের
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তর: অধ্যায়-৮
১৫. খ ১৬. ঘ ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. ঘ ২১. ক ২২. খ ২৩. গ ২৪. ঘ ২৫. ক ২৬. গ ২৭. ক ২৮. গ ২৯. খ ৩০. ক ৩১. ক
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়