বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৩
১. বাংলা সাহিত্যের আদি নিদর্শন কী?
ক. চর্যাপদ খ. শ্রীকৃষ্ণকীর্তন গ. পদাবলি ঘ. রামচরিত
২. প্রকৃতির সঙ্গে কাদের নিবিড় সম্পর্ক রয়েছে?
ক. বাঙালির খ. আর্যদের গ. অস্ট্রিকদের ঘ. পাল রাজাদের
৩. বাংলাদেশ কীরূপ দেশ?
ক. বৌদ্ধপ্রধান খ. মানবতাবাদী গ. মুসলিমপ্রধান ঘ. হিন্দুপ্রধান
৪. হিন্দুধর্মের সবচেয়ে নিচু বর্ণের শ্রেণি কোনটি?
ক. বৈশ্য খ. শূদ্র গ. ক্ষত্রিয় ঘ. ব্রাহ্মণ
৫. পাল আমলের শেষ দিকে রাজাদের বিরুদ্ধে সাধারণ জনগণের প্রতিবাদকে ইতিহাসে কী বলা হয়?
ক. সাঁওতাল বিদ্রোহ খ. কৈবর্ত বিদ্রোহ গ. নীল বিদ্রোহ ঘ. সিপাহি বিদ্রোহ
৬. তাম্রলিপ্তি কোন সময়ের বিখ্যাত বন্দর?
ক. প্রাচীন যুগের খ. আধুনিক যুগের গ. মধ্যযুদের ঘ. আদিম যুগের
৭. সেন যুগে বাঙালিদের ভাগ করা হয়েছিল—
i. বৈশ্য ii. শূদ্র ও ক্ষত্রিয় iii. ব্রাহ্মণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
৮. সেন যুগের কোন দুজন রাজা কবি ছিলেন?
ক. হেমন্ত সেন ও সামন্ত সেন খ. বিজয় সেন ও হেমন্ত সেন
গ. বল্লাল সেন ও লক্ষ্মণ সেন ঘ. বল্লাল সেন ও সামন্ত সেন
৯. সন্ধ্যাকরনন্দী কোন যুগের কবি ছিলেন?
ক. আদিম যুগের খ. মৌর্য যুগের গ. পাল যুগের ঘ. সেন যুগের
১০. পাল রাজাদের মধ্যে ধর্মপাল সর্বশ্রেষ্ঠ, কারণ—
i. তিনি প্রায় ৪০ বছর রাজত্ব করেন
ii. তিনি প্রথম ক্ষমতায় আরোহণ করেন
iii. তিনি বাংলার বাইরেও বেশ কিছু অঞ্চল জয় করেন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
১১. বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে বৈচিত্র্য সৃষ্টি হয়েছে কীভাবে?
ক. স্থানীয় ও বহিরাগতদের মেলামেশার মাধ্যমে খ. প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে গ. ভৌগোলিক পরিবেশের প্রভাবে ঘ. সময়ের পরিক্রমায়
১২. অনেক আগে থেকে বাঙালিরা কী বানাতে পারত?
ক. রিকশা খ. সাইকেল গ. নৌকা ঘ. জাহাজ
১৩. প্রাচীন ভারতের নগরসভ্যতাকে কী বলা হয়?
ক. সিন্ধু সভ্যতা খ. মেসোপটেমীয় সভ্যতা গ. হিব্রু সভ্যতা ঘ. আর্য সভ্যতা
১৪. সিন্ধু নদের শাখা নদীর নাম কী?
ক. রাভি খ. নিরা গ. নীলা ঘ. বেথুন
১৫. পুণ্ড্রবর্ধনের রাজধানীর নাম কী ছিল?
ক. পুণ্ড্র খ. পুণ্ড্রনগর গ. মহাস্থানগড় ঘ. বটেশ্বর
১৬. মহাস্থানগড় বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক. কুমিল্লা খ. বগুড়া গ. নরসিংদী ঘ. নওগাঁ
১৭. মহাস্থানগড়ে কোন যুগের নিদর্শন পাওয়া যায়?
ক. মৌর্য যুগের খ. লৌহ যুগের গ. ব্রোঞ্জ যুগের ঘ. তাম্র যুগের
১৮. কীভাবে মহাস্থানগড়ের নিদর্শনসমূহ প্রত্নতত্ত্ববিদেরা আবিষ্কার করেন?
ক. জলসেচের মাধ্যমে খ. বালু খনন করে
গ. মাটি খনন করে ঘ. পাথর খনন করে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তর: 
১. ক ২. ক ৩. গ ৪. খ ৫. খ ৬. ক ৭. ঘ ৮. গ ৯. গ ১০. গ ১১. ক ১২. গ ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. ক ১৮. গ
অধ্যক্ষ, প্রচেষ্টা ক্যাডেট স্কুল, ঢাকা