বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৩
১৯. মহাস্থানগড়ের প্রাচীন নাম কী ছিল?
ক. পুণ্ড্রবর্ধন খ. ময়নামতি
গ. রায় ঘ. তাম্রলিপ্তি
২০. কিসের সুবিধা নিয়ে মহাস্থানগড়ের নগর সভ্যতা গড়ে উঠেছিল?
ক. বাণিজ্যের খ. কৃষির
গ. নদীর ঘ. অস্ত্রের
২১. একটি সভ্যতা পাকিস্তানে আবিষ্কৃত হয়েছে, যেখানে এক বিশাল গোসলখানার নিদর্শন পাওয়া গেছে। এটি প্রযোজ্য—
i. মহেঞ্জোদারোর ক্ষেত্রে
ii. হরপ্পার ক্ষেত্রে
iii. উয়ারী-বটেশ্বরের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
২২. পাল যুগের কৃতী মানুষের আদর্শ কে ছিলেন?
ক. রাজা গোপাল খ. রাজা ধর্মপাল
গ. রাজা দেবপাল ঘ. অতীশ দীপঙ্কর
২৩. পাল শাসনের অযোগ্য রাজা কে ছিলেন?
ক. গোপাল খ. দেবপাল
গ. দ্বিতীয় মহীপাল ঘ. ধর্মপাল
২৪. কোন বংশের রাজারা বাংলায় প্রথম বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন?
ক. মৌর্য খ. গুপ্ত গ. পাল ঘ. সেন
২৫. ‘শিক্ষা ও সংস্কৃতিচর্চায় প্রায় সব পাল রাজার বেশ ঝোঁক ছিল।’—কথাটির সত্যতা কী?
ক. সোমপুর নগরের উত্থান
খ. নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবস্থান
গ. বৌদ্ধধর্মের বিকাশ
ঘ. জৈনধর্মের উত্থান
২৬. সেন রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন?
ক. বৌদ্ধ খ. খ্রিষ্টান গ. হিন্দু ঘ. ইসলাম
২৭. সেনরা নিজ ধর্মের মানুষদের কয়টি বর্ণে ভাগ করেছিলেন?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি
২৮. কে বাংলার রাজা ছিলেন?
ক. বিজয় সেন খ. রাম সেন
গ. সমর সেন ঘ. সঞ্জয় সেন
২৯. বাংলায় বর্ণবাদের সূচনা হয় কোন রাজবংশের শাসনামলে?
ক. সেন খ. পাল গ. মৌর্য ঘ. গুপ্ত
৩০. প্রাচীনকালে দেশের চাহিদা মিটিয়েও বিদেশে রপ্তানি করা হতো কোনটি?
ক. ধান খ. আখ গ. বস্ত্র ঘ. পাট
৩১. প্রাচীন বাংলার মানুষ কীরূপ জীবনযাপন করত?
ক. কৃত্রিম খ. উদার
গ. খোলামেলা ঘ. সহজ-সরল
৩২. ‘রামচরিত’ বইটির লেখক কে ছিলেন?
ক. চণ্ডীদাস খ. সন্ধ্যাকরনন্দী
গ. শ্রীধর দাস ঘ. বল্লাল সেন
৩৩. প্রাচীন বাংলার সাধারণ মানুষের পেশা ছিল মূলত কয়টি?
ক. দুটি খ. চারটি গ. পাঁচটি ঘ. তিনটি
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বাংলায় সেন শাসনের অবসানে মুসলমানদের আগমন বিষয়ে আলোচনাকালে সানিয়া তার ছোট বোন সাদিয়াকে বলল,
‘বাংলায় সেন বংশের শাসন খুব গুরুত্বপূর্ণ। হেমন্ত সেন ছিলেন এর প্রতিষ্ঠাতা। একজন তুর্কি সেনাপতির আক্রমণে সেন রাজত্বের অবসান ঘটে ১২০৩ সালে।’
৩৪. সানিয়ার আলোচিত হিন্দু শাসকদের আদি নিবাস কোথায়?
ক. উত্তর ভারতে
খ. দক্ষিণ ভারতের কর্ণাটকে
গ. সিন্ধু নদের তীরে
ঘ. অজয় নদের তীরে
৩৫. সাদিয়া যে হিন্দু শাসনামল সম্পর্কে জানতে পারে, সে ক্ষেত্রে প্রযোজ্য—
i. সেনরাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল পালদের আগে ii. তাদের সময় আর্থসামাজিক ক্ষেত্রে দুর্দশা নেমে আসে iii. এ সময় বৌদ্ধরা নির্যাতনের শিকার হতো
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তর: AaÅvq-3
১৯. ক ২০. গ ২১. ক ২২. ঘ ২৩. গ ২৪. গ ২৫. খ ২৬. গ ২৭. খ ২৮. ক ২৯. ক ৩০. গ ৩১. ঘ ৩২. খ ৩৩. খ ৩৪. খ ৩৫. ঘ
সহকারী শিক্ষক, পিরোজপুর
সরকারি বালিকা উচ্চবিদ্যালয়