বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৪
১। রাষ্ট্র গঠনের আবশ্যিক উপাদান কোনটি?
ক. সরকার খ. দালানকোঠা
গ. পুলিশ বাহিনী ঘ. রাস্তাঘাট
২। রাষ্ট্রের প্রাণ বলা হয় কাকে?
ক. গাছপালাকে
খ. নদীনালাকে
গ. জনগণকে
ঘ. ভূপ্রকৃতিকে
৩। কোন ধরনের নাগরিক রাজনৈতিক অধিকার ভোগ করতে পারেন না?
ক. বিদেশি খ. সুনাগরিক
গ. অসুস্থ ঘ. প্রবাসী
৪। মিয়ানমারের কোন দিকে বাংলাদেশের অবস্থান?
ক. উত্তর-পূর্ব
খ. উত্তর-পশ্চিম
গ. দক্ষিণ-পূর্ব
ঘ. দক্ষিণ-পশ্চিম
৫। উন্নত রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে কোন শ্রেণির নাগরিক অগ্রণী ভূমিকা রাখে?
ক. প্রবাসী খ. ছাত্রসমাজ
গ. সুনাগরিক ঘ. ক্ষুদ্র নৃগোষ্ঠী
৬। কোনটি নাগরিকের প্রধান বৈশিষ্ট্য?
ক. রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য
খ. রাষ্ট্রে অস্থায়ী বাসিন্দা
গ. রাষ্ট্রের সমালোচনা করা
ঘ. রাষ্ট্রের অতিথি
৭। জনাব আমিন একজন বাঙালি। তিনি আমেরিকারও নাগরিক। তাঁর ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক?
ক. তিনি উল্লিখিত রাষ্ট্রগুলোর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না
খ. তিনি বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন
গ. তিনি কেবল আমেরিকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন
ঘ. তিনি যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করলে জরিমানা হবে
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সাফিন রহমান ও আয়শা বেগম দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাঁদের দুই সন্তান রাইমা ও রাফসান। রাইমার জন্ম বাংলাদেশে আর রাফসানের জন্ম আমেরিকায়। সাফিন রহমান ও আয়শা দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাসের ফলে সেখানকার নাগরিকত্ব লাভ করেছেন।
৮। রাফসানের মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করা হয়েছে?
ক. ব্যবসায়িক নীতি
খ. জন্মস্থান নীতি
গ. জন্মসূত্র নীতি
ঘ. অনুমোদনসূত্র নীতি
৯। রাফসান যেখানে জন্মেছে, সেখানে জন্মগ্রহণ না করেও একই সূত্রে আমেরিকার নাগরিক হবে যদি সে—
i. আমেরিকাগামী একটি জাহাজে জন্মগ্রহণ করে
ii. আমেরিকার একটি জাহাজে জন্মগ্রহণ করে
iii. আমেরিকার দূতাবাসে জন্মগ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
১০। সান ম্যারিনো নামের ছোট্ট দেশটির জনসংখ্যা কত?
ক. সাড়ে নয় হাজার
খ. সাড়ে দশ হাজার
গ. সাড়ে এগারো হাজার
ঘ. সাড়ে বারো হাজার
১১। মানুষের স্থায়ীভাবে বসবাসের জন্য কী চাই?
ক. জনসমষ্টি খ. সরকার
গ. সার্বভৌমত্ব
ঘ. ভূখণ্ড
১২। রাষ্ট্রের শাসনকার্য পরিচালনায় যাঁরা থাকেন, তাঁদের কী বলা হয়?
ক. বিচারপতি
খ. পুলিশ
গ. মন্ত্রিপরিষদ
ঘ. সরকার
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তর: AaÅvq-4
১. ক ২. গ ৩. ক ৪. খ ৫. গ ৬. ক ৭. খ ৮. খ ৯. ঘ ১০. ঘ ১১. ঘ ১২. ঘ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়