বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৪
১৩। রাষ্ট্রের তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ক. জনসমষ্টি খ. নাগরিক
গ. সার্বভৌমত্ব ঘ. সরকার
১৪। আমরা রাষ্ট্রকে অনেক সময় সরকার বলে থাকি কেন?
ক. না বুঝে খ. যুক্তিতে
গ. প্রচলনে ঘ. ভুলবশত
১৫। সার্বভৌমত্ব হচ্ছে একটি রাষ্ট্রের—
i. সর্বোচ্চ অধিকার ও ক্ষমতা
ii.i রাষ্ট্রের অস্তিত্ব
iii. সর্বময় ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৬। আমরা কোন দেশের নাগরিক?
ক. ভারত খ. নেপাল
গ. বাংলাদেশ ঘ. পাকিস্তান
১৭। সিঙ্গাপুর ও ভ্যাটিকান কোন ধরনের রাষ্ট্র?
ক. সার্বভৌম খ. স্বাধীন
গ. নগর ঘ. স্বৈরাচারী
১৮। কোন দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ?
ক. বাংলাদেশ খ. ভারত
গ. চীন ঘ. সিঙ্গাপুর
১৯। আমরা কখন সার্বভৌমত্ব অর্জন করেছি?
ক. ১৯৭৩ সালে
খ. ১৯৭০ সালে
গ. ১৯৬৯ সালে
ঘ. ১৯৭১ সালে
২০। বাংলাদেশ সরকারের প্রকৃতি কী রকম?
ক. গণতান্ত্রিক খ. জনতান্ত্রিক
গ. প্রজাতান্ত্রিক ঘ. রাজতান্ত্রিক
২১। বাংলাদেশের দক্ষিণের সীমানা কী?
ক. কক্সবাজার খ. টেকনাফ
গ. বঙ্গোপসাগর ঘ. সেন্ট মার্টিন
২২। আমাদের রাষ্ট্রভাষা কী?
ক. ইংরেজি খ. উর্দু
গ. সংস্কৃত ঘ. বাংলা
২৩। আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা কী হিসেবে বসবাস করে?
ক. জনগণ খ. নাগরিক
গ. জনগোষ্ঠী ঘ. আদিবাসী
২৪। প্রাচীনকালে সাধারণত কোথাকার অধিবাসীদের নাগরিক বলা হতো?
ক. গ্রামের খ. নগরের
গ. শহরের ঘ. রাজধানীর
২৫। বিদেশিরা ভোগ করে—
i. সামাজিক অধিকার
ii. রাজনৈতিক অধিকার
iii. ধর্মীয় অধিকার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৬। জন্মসূত্রে নাগরিকত্ব লাভের জন্য বিবেচ্য বিষয় কয়টি?
ক. এক খ. দুই
গ. তিন ঘ. চার
২৭। একই ব্যক্তি দুটি দেশের নাগরিকত্ব লাভ করলে তাকে কী বলে?
ক. দ্বৈত নাগরিক
খ. দ্বি-নাগরিকত্ব
গ. দুই নাগরিকত্ব
ঘ. দ্বিত্ব নাগরিক
২৮। রাষ্ট্রের সদস্য হিসেবে কোনো ব্যক্তির নাগরিকতা প্রাপ্তিকে কী বলা হয়?
ক. পদবি খ. পদমর্যাদা
গ. সনদ ঘ. শিরোনাম
২৯। কোন নীতিতে নাগরিক হওয়ার জন্য স্বয়ং আবেদন করতে হয়?
ক. জন্মসূত্র নীতি
খ. জন্মস্থান নীতি
গ. অনুমোদনসূত্র নীতি
ঘ. অপনোদনসূত্র নীতি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তর: অধ্যায়-৪
১৩. ঘ ১৪. ঘ ১৫. ঘ ১৬. গ ১৭. গ ১৮. ক ১৯. ঘ ২০. ক ২১. গ ২২. ঘ ২৩. খ ২৪. খ ২৫. গ ২৬. খ ২৭. খ ২৮. খ ২৯. গ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়