বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৪
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
নাগরিক রাষ্ট্রের একটি অত্যাবশ্যক উপাদান। নাগরিকেরা রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করে থাকে। তাই নাগরিকেরও রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করা উচিত।
৩০। দেশের উন্নয়ন কিসের ওপর নির্ভর করে?
ক. নাগরিকের দক্ষতা
খ. নাগরিকের অসততা
গ. বিদেশিদের সাহায্য
ঘ. প্রাকৃতিক সম্পদ
৩১। একজন নাগরিক দেশের উন্নয়ন নিশ্চিত করতে পারে—
i. দেশের প্রতি দায়িত্ব পালন করে
ii. সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে
iii. বিদেশিদের কাছ থেকে ঋণ গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩২। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সব রাষ্ট্রীয় ক্ষমতার মালিক কে?
ক. সরকার খ. রাজনৈতিক দল
গ. জনগণ ঘ. প্রধানমন্ত্রী
৩৩। নাগরিক একটি দেশের সম্পদ। তাই বলা হয় যে আধুনিক কোনো রাষ্ট্রের উন্নতির দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন—
i. জনগণের সঠিক ভূমিকা
ii. সুনাগরিকের দক্ষতা ও সততা
iii. নাগরিক ও সরকারের সমন্বয় সাধন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪। মাহিনের বাবা আমেরিকান ও মা বাংলাদেশি, এ অবস্থায় মাহিন কোন দেশের নাগরিক হতে পারে?
ক. বাংলাদেশের
খ. আমেরিকার
গ. কোনো দেশেরই নয়
ঘ. উভয় দেশের
৩৫। বাংলাদেশের কোনো দম্পতির সন্তান যদি আমেরিকার কোনো জাহাজে জন্মগ্রহণ করে, তবে সে আমেরিকার নাগরিক হবে। এ ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করা হয়েছে?
ক. জন্মসূত্র নীতি খ. চাকরি সূত্র
গ. জন্মস্থান নীতি ঘ. অনুমোদনসূত্র
৩৬। নাগরিকত্বের পরিচয় কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?
ক. সমাজ খ. রাষ্ট্র
গ. জাতি ঘ. পরিবার
৩৭। মুজিবনগর সরকার গঠনের মূল উদ্দেশ্য কী ছিল?
ক. মুক্তিযুদ্ধ পরিচালনা করা
খ. দেশ পরিচালনা করা
গ. দেশে শান্তি স্থাপন করা
ঘ. দেশের উন্নতি বিধান
৩৮। কখন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়?
ক. ১৯৬৯ সালে খ. ১৯৭০ সালে
গ. ১৯৭১ সালে ঘ. ১৯৫২ সালে
৩৯। মানুষ অনেক আগে জন্ম নিলেও প্রাচীন পৃথিবীতে নিচের কোনটির অস্তিত্ব ছিল না?
ক. গাছপালা খ. পর্বত
গ. রাষ্ট্র ঘ. জঙ্গল
৪০। কীভাবে প্রাচীনকালে রাষ্ট্রের ধারণার উত্পত্তি ঘটেছে?
ক. বিবর্তনের মাধ্যমে
খ. নগররাষ্ট্রব্যবস্থা থেকে
গ. নদীর তীর থেকে
ঘ. সমুদ্রতীর থেকে

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তর: অধ্যায়-৪
৩০. ক ৩১. খ ৩২. গ ৩৩. ঘ ৩৪. ঘ ৩৫. গ ৩৬. খ ৩৭. ক ৩৮. গ ৩৯. গ ৪০. খ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়