বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৩ থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি।
অধ্যায়-৩
১। মহাস্থানগড় কত বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে?
ক. ১৫০০ বছর খ. ১৯০০ বছর
গ. ১৭০০ বছর ঘ. ১৬০০ বছর
২। মৌর্য আমলে মহাস্থানগড় কী নামে পরিচিত ছিল?
ক. পুণ্ড্রনগর খ. ইসলামাবাদ
গ. বটেশ্বর ঘ. উয়ারী
৩। মহাস্থানগড় বগুড়া শহর থেকে কত কিলোমিটার উত্তরে অবস্থিত?
ক. ১৪ কিলোমিটার খ. ১৩ কিলোমিটার
গ. ১২ কিলোমিটার ঘ. ১০ কিলোমিটার
৪। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
ক. মেঘনা খ. শীতলক্ষ্যা
গ. করতোয়া ঘ. ডাকাতিয়া
৫। উয়ারী ও বটেশ্বর নামের দুটি গ্রাম কোন জেলায় অবস্থিত?
ক. ঢাকা খ. বগুড়া গ. চাঁদপুর ঘ. নরসিংদী
৬। উয়ারী ও বটেশ্বরে কোন আমলের নিদর্শন পাওয়া গেছে?
ক. ইংরেজ খ. পাকিস্তান আমলের
গ. মোগল আমলের ঘ. মৌর্য আমলের
৭। পাহাড়পুর নিদর্শনটি কত খ্রিষ্টাব্দে নির্মিত হয়?
ক. ৬০৮-৬২১ খ. ৭৮০-৮৮০
গ. ৭৮০-৭৮৮ ঘ. ৭৮১-৮৮১
৮। পাহাড়পুর নিদর্শনটি কার শাসনামলে নির্মিত হয়?
ক. পাল রাজা ধর্মপাল খ. সম্রাট বাবর
গ. শেরশাহ ঘ. শায়েস্তা খান
৯। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত?
ক. ঢাকা খ. রংপুর গ. নওগাঁ ঘ. বগুড়া
১০। ‘সোমপুর মহাবিহার’-এ কত মিটার উঁচু গড় রয়েছে?
ক. ২০ মিটার খ. ১৫ মিটার
গ. ১৭ মিটার ঘ. ২৪ মিটার
১১। পাহাড়পুর বৌদ্ধ বিহারের চারপাশে কতটি কুঠুরি আছে?
ক. ১৭৭টি খ. ১০৫টি গ. ১০১টি ঘ. ১০৩টি
১২। অষ্টম শতকের রাজা মানিক চন্দ্রের স্ত্রীর কাহিনির ও জায়গার ইতিহাসের সঙ্গে ময়নামতি জড়িত। মানিকচন্দ্রের স্ত্রীর নাম কী?
ক. ময়না খ. মনা বেগম
গ. ময়না বিন মতি ঘ. ময়নামতি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: অধ্যায়-৩
১. খ ২. ক ৩. খ ৪. গ ৫. ঘ ৬. ঘ ৭. ঘ ৮. ক ৯. গ ১০. ঘ ১১. ক ১২. ঘ
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা