বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা আলোচনা করছি।
অধ্যায়-৩
১৩। ময়নামতি কোন শহরের কাছে অবস্থিত?
ক. চাঁদপুর খ. ঢাকা গ. কুমিল্লা ঘ. নোয়াখালী
১৪। ময়নামতি কোন সভ্যতার কেন্দ্র ছিল
ক. হিন্দু খ. বৌদ্ধ গ. মুসলিম ঘ. গারো
১৫। সোনারগাঁ ও লালবাগের কেল্লা কোন শতকের ইতিহাসের নিদর্শন?
ক. সতেরো শতকের খ. বিশ শতকের
গ. পনেরো শতকের ঘ. বারো শতকের
১৬। সোনারগাঁ নারায়ণগঞ্জ জেলার কোন নদীর তীরে অবস্থিত?
ক. বুড়িগঙ্গা খ. গোমতি গ. কর্ণফুলী ঘ. মেঘনা
১৭। প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানীর নাম—
ক. ঢাকা খ. সোনারগাঁ গ. কুমিল্লা ঘ. জাহাঙ্গীরনগর
১৮। কত সালে সোনারগাঁর পরিবর্তে ঢাকায় রাজধানী স্থাপন করা হয়?
ক. ১৬১২ খ. ১৬১০ গ. ১৬১৫ ঘ. ১৬১৪
১৯। পানাম নগর কোন সম্প্রদায়ের বণিকদের বাণিজ্যের জন্য গড়ে ওঠে?
ক. মুসলিম খ. ইংরেজ গ. ফরাসি ঘ. হিন্দু
২০। শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯৭৫ সালে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। জাদুঘরটি কোথায় অবস্থিত?
ক. ঢাকায় খ. সোনারগাঁয়ে গ. ময়মনসিংহে
ঘ. কুমিল্লায়
২১। লালবাগ কেল্লা কোন নদীর তীরে নির্মাণ করা হয়?
ক. তুরাগ খ. শীতলক্ষ্যা গ. বালু ঘ. বুড়িগঙ্গা
২২। লালবাগের কেল্লা ঢাকার কোন দিকে অবস্থিত?
ক. দক্ষিণ-পূর্বে খ. উত্তরে গ. পূর্বে ঘ. দক্ষিণ-পশ্চিমে
২৩। লালবাগের কেল্লা দুর্গটি কিসের তৈরি?
ক. কাঠের খ. মাটির গ. ইটের ঘ পাথরের
২৪। লালবাগ দুর্গের মাঝখানে খোলা জায়গায় তাঁবু টানিয়ে কারা বসবাস করতেন?
ক. মোগল শাসকেরা খ. ঢাকার নবাবেরা
গ. ইংরেজ শাসকেরা ঘ. লালবাগের লোকজন
২৫। আহসান মঞ্জিল বাংলার নবাবদের রাজপ্রাসাদ। রাজপ্রাসাদটি কোন নদীর তীরে অবস্থিত?
ক. বালু খ. বুড়িগঙ্গা গ. শীতলক্ষ্যা ঘ. তুরাগ
২৬। কোন আমলে বরিশালের জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতউল্লাহ আহসান মঞ্জিল তৈরি করেন?
ক. ইংরেজ খ. পাকিস্তান গ. মোগল ঘ. শেরশাহ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: অধ্যায়-৩
১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. ঘ ১৭. খ ১৮. খ ১৯. ঘ ২০. খ ২১. ঘ ২২. ঘ ২৩. গ ২৪. ক ২৫. খ ২৬. গ
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা