বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৪
২০। লক্ষ্মীবাজারের কোন মসজিদটি স্থাপত্যশিল্পের চমত্কার নিদর্শন?
ক. চিনি টিকরি মসজিদ
খ. বেচারাম দেউড়ি মসজিদ
গ. সদরঘাট জামে মসজিদ
ঘ. সদরঘাট পোস্ট অফিস জামে মসজিদ
২১। বালিয়াটির জমিদারবাড়ি কোথায় অবস্থিত?
ক. মানিকগঞ্জের সাটুরিয়ায়
খ. রংপুরের তাজহাটে
গ. ময়মনসিংহের মুক্তাগাছায়
ঘ. জামালপুরের সরিষাবাড়ীতে
২২। তাজহাট জমিদারবাড়ি কোথায় অবস্থিত?
ক. ময়মনসিংহে খ. রংপুরে
গ. মানিকগঞ্জে ঘ. সোনারগাঁয়ে
২৩। নাটোরের দিঘাপতিয়ার জমিদারবাড়িটি এখন কী নামে পরিচিত?
ক. গণভবন খ. বঙ্গভবন
গ. উত্তরা গণভবন
ঘ. উত্তরবঙ্গের সংসদ ভবন
২৪। বাংলাদেশের জাতীয় জাদুঘরটি ঢাকার কোথায় অবস্থিত?
ক. সেগুনবাগিচায় খ. মিরপুরে
গ. মতিঝিলে ঘ. শাহবাগে
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হলে শিক্ষক মো. নাসির উদ্দিন তাঁর শিক্ষার্থীদের নিয়ে শিক্ষাসফরে যান। তাঁরা এমন একটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন যে প্রতিষ্ঠানে তাঁরা নবাবদের ব্যবহূত পোশাক, খাট-পালঙ্ক, চেয়ার, সোফা, অলংকার ইত্যাদি দেখতে পান।
২৫। মো. নাসির উদ্দিন তাঁর শিক্ষার্থীদের নিয়ে কোন প্রতিষ্ঠান পরিদর্শন করতে যান?
ক. আহসান মঞ্জিল
খ. জাতীয় জাদুঘর
গ. ময়মনসিংহ জাদুঘর
ঘ. মুক্তাগাছা জমিদারবাড়ি
২৬। ঐতিহাসিক প্রমাণ হিসেবে প্রত্নস্থলে পাওয়া অনেক প্রত্নবস্তু সংরক্ষণ ও প্রদর্শনের জন্য আছে—
i. সংগ্রহশালায়
ii. জাতীয় জাদুঘরে
iii. আঞ্চলিক জাদুঘরে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i, ii ও iii গ. ii ঘ. iii
২৭। ঔপনিবেশিক যুগে কোন শহরে বেশ কয়েকটি ধর্মীয় ইমারত তৈরি করা হয়েছিল?
ক. রাজশাহী শহরে খ. চট্টগ্রাম শহরে
গ. ঢাকা শহরে ঘ. সিলেট শহরে
২৮। বাহাদুর শাহ পার্কের পূর্ব নাম কী?
ক. রমনা পার্ক খ. ভিক্টোরিয়া পার্ক
গ. শিশুপার্ক গ. ব্রিটিশ পার্ক
২৯। ভিক্টোরিয়া পার্কের নামকরণ করেন কে?
ক. নওয়ার আবদুল গণি
খ. নওয়াব আবদুল লতিফ
গ. নবাব সলিমুল্লাহ
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
৩০। ভিক্টোরিয়া পার্কের এই জায়গাটির পূর্ব নাম কী ছিল?
ক. আন্টাঘর পার্ক
খ. আন্টাঘর ময়দান
গ. আন্টাঘর মিউজিয়াম
ঘ. আন্টাঘর বিনোদন পার্ক
৩১। আন্টাঘর নামের সঙ্গে জড়িয়ে আছে—
ক. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস
খ. পাকিস্তানের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস
গ. ভারতের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস
ঘ. ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের ইতিহাস
৩২। সিপাহি বিদ্রোহ হয় কত সালে?
ক. ১৭৫৭ খ. ১৭৫৮
গ. ১৯৪৭ ঘ. ১৮৫৭
৩৩। রানি ভিক্টোরিয়া কে ছিলেন?
ক. ইংল্যান্ডের রানি খ. ভারতের রানি
গ. জাপানের রানি ঘ. চীনের রানি
৩৪। সিপাহি বিদ্রোহ বলতে বোঝায়—
ক. ইংরেজদের সঙ্গে এদেশীয় সৈন্যদের বিদ্রোহ
খ. ইংরেজদের সঙ্গে চীনের সৈন্যদের বিদ্রোহ
গ. ইংরেজদের সঙ্গে ফরাসিদের বিদ্রোহ
ঘ. ইংরেজদের সঙ্গে তুর্কিদের বিদ্রোহ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৪
২০.ক ২১. ক ২২. খ ২৩. গ ২৪. ঘ ২৫. ক ২৬. খ ২৭. গ ২৮. খ ২৯. ক ৩০. খ ৩১. গ ৩২. ঘ ৩৩. ক ৩৪. ক
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর