বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৪

৩৫। আন্টাঘর ময়দানে এদেশীয় সৈনিকদের নির্মম হত্যাকাণ্ডের কত বছর পর সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়?

ক. তিন শ বছর খ. দুই শ বছর

গ. এক শ বছর ঘ. পঞ্চাশ বছর

৩৬। স্বাধীনতার জন্য প্রাণদানকারী সৈনিকদের স্মৃতি রক্ষার্থে আন্টাঘর ময়দানে কত সালে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়?

ক. ১৮৫৭ ঘ. ১৭৫৮ গ. ১৭৫৭ ঘ. ১৯৫৭

৩৭। পানাম নগরে ব্রিটিশ আমলে নির্মিত ভবনগুলোতে অনুসরণ করা হয়েছে—

i. ইউরোপীয় স্থাপত্যরীতি

ii.  মোগল স্থাপত্যরীতি

iii. সেন স্থাপত্যরীতি

নিচের কোনটি সঠিক?

ক. i  খ. iii গ. ii  ঘ. i ও ii

৩৮। পানাম নগর এলাকাটি কোথায় অবস্থিত?

ক. গাজীপুরে খ. ভাওয়ালে

গ. মধুপুরে ঘ. সোনারগাঁয়ে

৩৯। সোনারগাঁয়ের পানাম নগরে পথের দক্ষিণ পাশে কতটি ইমারত এখনো টিকে আছে?

ক. ২২টি খ. ২১টি গ. ২০টি ঘ. ১৯টি

৪০। সোনারগাঁয়ের পানাম নগরে পথের উত্তর পাশে কতটি ইমারত এখনো টিকে আছে?

ক. ৩১টি খ. ৩০টি গ. ২৭টি ঘ. ২১টি

৪১। পানাম নগরের অধিবাসীরা এর চারদিকে পরিখা খনন করেছিলেন কেন?

ক. এলাকার নিরাপত্তার জন্য

খ. শত্রুর মোকাবিলা করার জন্য 

গ. মাছ চাষের জন্য

ঘ. পানি সরবরাহের জন্য

৪২। সুলতানি আমলের পরবর্তী মোগল আমলে সোনারগাঁয়ের গুরুত্ব্ব কমে যায় কেন?

ক. ঢাকা রাজধানী হওয়ায়

খ. ধনী লোকদের বসবাস কমে যাওয়ায়

গ. এখানে প্রাকৃতিক দুর্যোগ বেশি হওয়ায়

ঘ. এক প্রান্তে অবস্থিত হওয়ায়

৪৩। সরদারবাড়ি নির্মিত হয় কত সালে?

ক. ১৯০০ সালে খ. ১৯০১ সালে

গ. ১৯০২ সালে ঘ. ১৯০৩ সালে

৪৪। সরদারবাড়ির কক্ষসংখ্যা কত?

ক. ৯০টি খ. ৮০টি গ. ৭৫টি ঘ. ৭০টি

৪৫। বড় সরদারবাড়ি কত তলাবিশিষ্ট?

ক. দুইতলা খ. তিনতলা

গ. চারতলা ঘ. পাঁচতলা

৪৬। ময়মনসিংহ শহরে জাদুঘর প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক. ১৯৭১ সালে খ. ১৯৭০ সালে

গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৬৮ সালে

৪৭। তাজহাট জমিদারদের প্রাসাদে রয়েছে—

ক. একটি সংগ্রহশালা খ. একটি খেলার মাঠ 

গ. একটি বড় সোনার পুতুল ঘ. একটি পুকুর

৪৮। বাংলাদেশ সরকারের কোন বিভাগ ময়মনসিংহ জাদুঘরটি পরিচালনা করে?

ক. আইন বিভাগ খ. স্থানীয় সরকার বিভাগ

গ. বন বিভাগ ঘ. প্রত্নতত্ত্ব বিভাগ

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়: সঠিক উত্তর

অধ্যায়-৪

৩৫. গ ৩৬. ঘ ৩৭. ক ৩৮. ঘ ৩৯. খ      ৪০. ক ৪১. ক ৪২. ক ৪৩. খ ৪৪. ঘ ৪৫. ক ৪৬. গ ৪৭. ক ৪৮. ঘ

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর