বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৪
৪৯। কুষ্টিয়ার শিলাইদহে কবিগুরু রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে সংরক্ষিত আছে—
i. রবীন্দ্রনাথের স্মৃতিজড়ানো নানা জিনিস ও আলোকচিত্র
ii. আরবি ভাষায় লেখা পাণ্ডুলিপি
iii. দলিলপত্র
নিচের কোনটি সঠিক?
ক. i, খ. i ও ii, গ. ii ও iii ঘ. i , ii ও iii
৫০। বলধার জমিদার কে ছিলেন?
ক. নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী
খ. নরেন্দ্র দাস চৌধুরী
গ. গৌর রায় চৌধুরী ঘ. গৌরঙ্গ দাস
৫১। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিয়াদের কোন মসজিদটি ইংরেজ আমলে নতুন করে নির্মিত হয়?
ক. সিতারা বেগম মসজিদ
খ. কলুটোলা জামে মসজিদ
গ. বেচারাম দেউড়ি মসজিদ
ঘ. ইমামবাড়া মসজিদ
৫২। নিচের ঢাকা শহরের বিখ্যাত কোন মন্দিরটি ঔপনিবেশিক যুগের আগে তৈরি?
ক. রমনা কালী মন্দির খ. শিব মন্দির
গ. ইস্কন মন্দির ঘ. লালবাগ কালী মন্দির
৫৩। কোন মন্দিরটি ঔপনিবেশিক আমলে আবার নতুন করে নির্মিত হয়?
ক. ঢাকেশ্বরী কালী মন্দির
খ. রমনা কালী মন্দির
গ. শিব মন্দির ঘ. ইস্কন মন্দির
৪৪। ঢাকা শহরে বেশ কয়েকটি গির্জা নির্মিত হয় কোন শতকে?
ক. চৌদ্দ-পনেরো শতকে
খ. পনেরো-ষোলো শতকে
গ. সতেরো-আঠারো শতকে
ঘ. আঠারো-উনিশ শতকে
৫৫। ‘হরনাথ ঘোষ রোড’ মসজিদটি পুরান ঢাকার কোথায় অবস্থিত?
ক. সূত্রাপুরে খ. লালবাগে
গ. লক্ষ্মীবাজারে ঘ. আমিনবাজারে
৫৬। ঢাকার সবচেয়ে পুরোনো গির্জা কোনটি?
ক. আর্মেনিয়ান চার্চ খ. হলিক্রস চার্চ
গ. সেন্ট টমাস অ্যাংলিকান চার্চ
ঘ. যোসেফ চার্চ
৫৭। আর্মেনিয়ান চার্চ কোথায় অবস্থিত?
ক. সূত্রাপুরে খ. লালবাগে
গ. আরমানিটোলায়
ঘ. লক্ষ্মীবাজারে
৫৮। আর্মেনিয়ান চার্চ তৈরি হয় কত সালে?
ক. ১৭৮০ সালে খ. ১৭৮১ সালে
গ. ১৭৮২ সালে ঘ. ১৭৮৩ সালে
৫৯। সেন্ট টমাস অ্যাংলিকান চার্চ ও হলিক্রস চার্চ নির্মিত হয় কোন শতকে?
ক. উনিশ শতকে খ. আঠারো শতকে
গ. সতেরো শতকে ঘ. ষোলো শতকে
৬০। সদরঘাট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত পার্কটির নাম কী?
ক. সদরঘাট পার্ক খ. বাহাদুর শাহ পার্ক
গ. রমনা পার্ক ঘ. শিশুপার্ক
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৪
৪৯. ক ৫০. ক ৫১. ঘ ৫২. ক ৫৩. খ ৫৪. ঘ ৫৫. খ ৫৬. ক ৫৭. গ ৫৮. খ ৫৯. ক ৬০. খ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর