বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে সৃজনশীল প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৫
১। সামাজিকীকরণ কখন থেকে শুরু হয়?
ক. জন্মের পর থেকে
খ. স্কুলে যাওয়ার পর থেকে
গ. হাঁটতে শেখার পর থেকে
ঘ. জ্ঞানবুদ্ধি হওয়ার পর থেকে
২। ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য কী দরকার?
ক. পড়াশোনা খ. সামাজিকীকরণ
গ. খাদ্য ঘ. ধনসম্পদ
৩। শিশুদের সামাজিকীকরণের ক্ষেত্রে মা, বাবা বা পরিবারের পর কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. রাষ্ট্র খ. বিদ্যালয়
গ. স্থানীয় সমাজ ঘ. পুঁথিগত শিক্ষা
৪। শিশুরা কীভাবে সহজেই সমাজের রীতিনীতি আয়ত্ত করে?
ক. বিদ্যালয়ের শিক্ষকদের আচরণ দেখে
খ. বিদ্যালয়ে সহপাঠীদের আচরণ দেখে
গ. চারপাশের মানুষের আচার-আচরণ দেখে
ঘ. সমাজের বৃদ্ধদের অনুসরণ করে
৫। নিচের কোনটি শিশুর আচরণে প্রভাব ফেলে?
ক. স্থানীয় মানুষের ভাষাভঙ্গি ও মূল্যবোধ
খ. রাষ্ট্রে দৈনন্দিন কাজকর্ম
গ. গণমাধ্যমের ভূমিকা
ঘ. শ্রেণিকক্ষে শিক্ষকের আচরণ
৬। মূল্যবোধ ব্যক্তিকে সমাজের অনুকূলে কোনটি শিক্ষা দেয়?
ক. পড়াশোনা খ. বিনোদন গ. ব্যায়াম ঘ. আচরণ
৭। নিচের কোনটি স্থানীয় সমাজের উপাদান নয়?
ক. সাহিত্য সমিতি খ. সাংস্কৃতিক সংঘ
গ. বিজ্ঞান ক্লাব ঘ. খেলার মাঠ
৮। স্থানীয়ভাবে গড়ে ওঠা সংগঠনগুলো ব্যক্তির কোনটি বিকাশে সাহায্য করে?
ক. বুদ্ধিবৃত্তি খ. অহংকার
গ. হিংসা ঘ. পরশ্রীকাতরতা
৯। বুদ্ধিবৃত্তি, সুকুমারবৃত্তি ও সৌন্দর্যবোধ ব্যক্তিকে কী হতে সাহায্য করে?
ক. সত্ হতে খ. সহনশীল হতে
গ. উগ্র হতে ঘ. মার্জিত হতে
১০। সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম কোনটি?
ক. পত্রিকা খ. ইন্টারনেট
গ. টেলিভিশন ঘ. রেডিও
১১। স্থানীয় সমাজ বলতে কী বোঝায়?
ক. পাহাড়ি অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী
খ. নদীতীরবর্তী অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী
গ. গারোদের নিজস্ব সমাজ
ঘ. নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী
১২। শৈশবে শিশুর কাছে কার আকর্ষণ অপ্রতিরোধ্য?
ক. বোনের খ. ভাইয়ের গ. বন্ধুর ঘ. বাবার
১৩। শিশুরা সঙ্গী-সাথিদের মাধ্যমে নিচের কোনটি অর্জন করতে পারে?
ক. সহমর্মিতা ও নেতৃত্ব খ. সহযোগিতা ও প্রজ্ঞা
গ. সহনশীলতা ও ধনসম্পদ
ঘ. নেতৃত্ব ও দূরদর্শিতা
১৪। কোনটি পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার অপূর্ব সুযোগ তৈরি করে দেয়?
ক. রেডিও খ. শিক্ষাপ্রতিষ্ঠান
গ. টেলিভিশন ঘ. চলচ্চিত্র
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৫
১. ক ২. খ ৩. গ ৪. গ ৫. ক ৬. ঘ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. গ ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. খ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর