বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সংক্ষেপে উত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২ নম্বর প্রশ্নের সংক্ষেপে উত্তর নিয়ে আলোচনা করব।

# নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো
১  ১৫ = ১৫
প্রশ্ন: মহাস্থানগড় কত বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে?
উত্তর: মহাস্থানগড় খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দ থেকে ১৫০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রায় ১৯০০ বছর ইতিহাসের সাক্ষ্য বহন করে।
প্রশ্ন: কোন আমলে মহাস্থানগড় পুন্ড্রনগর নামে পরিচিত ছিল?
উত্তর: মৌর্য আমলে মহাস্থানগড় পুন্ড্রনগর নামে পরিচিত ছিল।
প্রশ্ন: মহাস্থানগড় কোন শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত?
উত্তর: মহাস্থানগড় বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত।
প্রশ্ন: উয়ারী ও বটেশ্বর নামক দুটি গ্রাম কোন জেলায় অবস্থিত?
উত্তর: উয়ারী ও বটেশ্বর নামক দুটি গ্রাম নরসিংদী জেলায় অবস্থিত।
প্রশ্ন: উয়ারী ও বটেশ্বর গ্রামে কোন আমলের নিদর্শন পাওয়া গেছে?
উত্তর: উয়ারী ও বটেশ্বর গ্রামে খ্রিষ্টপূর্ব ৪৫০ অব্দের মৌর্য আমলের নিদর্শন পাওয়া গেছে।
প্রশ্ন: উয়ারী ও বটেশ্বরে প্রাচীন নগরসভ্যতার নিদর্শনস্বরূপ প্রাচীন রাস্তাঘাট ছাড়া আর কী কী জিনিস পাওয়া গেছে?
উত্তর: উয়ারী ও বটেশ্বরে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে রৌপ্যমুদ্রা, হাতিয়ার ও পাথরের পুঁতি।
প্রশ্ন: পাহাড়পুরের ঐতিহাসিক নিদর্শনটি কার আমলে নির্মিত হয়?
উত্তর: পাহাড়পুরের ঐতিহাসিক নিদর্শনটি ৭৮১ থেকে ৮২১ খ্রিষ্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়।
প্রশ্ন: পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত। নওগাঁ জেলা কোন বিভাগের অন্তর্গত?
উত্তর: নওগাঁ জেলা রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত।
প্রশ্ন: ‘সোমপুর মহাবিহার’ বলতে কী বোঝায়?
উত্তর: পাহাড়পুরে ২৪ মিটার উঁচু একটি গড় রয়েছে। এটি ‘সোমপুর মহাবিহার’ নামে পরিচিত।
প্রশ্ন: পাহাড়পুরের চমত্কার বৌদ্ধবিহারের চারপাশে কতটি গোপন কুঠুরি আছে?
উত্তর: পাহাড়পুরে চমত্কার বৌদ্ধবিহারের চারপাশে ১৭৭টি গোপন কুঠুরি আছে।
প্রশ্ন: পাহাড়পুরে বৌদ্ধবিহারের চারপাশে ১৭৭টি কুঠুরি ছাড়া আর কী কী আছে?
উত্তর: পাহাড়পুর বৌদ্ধবিহারের চারপাশে আরও আছে মন্দির, রান্নাঘর, খাবার ঘর, পাকা নর্দমা, জীবজন্তুর মূর্তি ও টেরাকোটা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা