বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৫
২৮। কোন ফোনের মাধ্যমে দেশে-বিদেশে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে স্বল্প খরচে কথা বলা যায়?
ক. ইন্টারনেট ফোন খ. টিঅ্যান্ডটি ফোন
গ. মোবাইল ফোন ঘ. টেলিফোন
২৯। কম মূল্য ও দ্রুততম সময়ের মধ্যে তথ্য পাঠানো সম্ভব কোনটির মাধ্যমে?
ক. ফ্যাক্স খ. ই-কমার্স গ. ই-মেইল ঘ. ফোন
৩০। ইলেকট্রনিক কমার্স কী?
ক. অনলাইনে ক্রেতা-বিক্রেতার মধ্যে পণ্য লেনদেনের মাধ্যম
খ. অনলাইনে তথ্য আদান-প্রদানের মাধ্যম
গ. অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম
ঘ. অনলাইনে বহির্বিশ্বের সঙ্গে শুধুু রাজনৈতিক যোগাযোগের মাধ্যম
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ফারহিন আহম্মেদ খুব ভালো ছাত্রী। ক্লাসে সে বরাবরই প্রথম। নম্র-ভদ্র। পাশাপাশি সে একটি সাংস্কৃতিক সংঘের সদস্য। এই সংগঠনের সদস্য হওয়ার পরে তার ভেতরে অনেক পরিবর্তন এসেছে।
৩১। ফারহিন আহম্মেদ সাংস্কৃতিক সংঘের সদস্য হওয়ার মাধ্যমে তার মাঝে কী জেগে উঠেছে?
ক. অহংকারবোধ খ. প্রতিহিংসা
গ. বুদ্ধিবৃত্তি ঘ. দানশীলতা
৩২। ফারহিন আহম্মেদ সাংস্কৃতিক সংঘের সদস্য হওয়ার ফলে—
ক. স্থানীয়দের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে না
খ. তার অযথা সময় নষ্ট হবে ও আর্থিক ক্ষতি হবে
গ. তার লেখাপড়া ও মানসিক নানা সমস্যা হবে
ঘ. স্থানীয় সমাজের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে
৩৩। বিনোদন, সংবাদ ও ধ্যানধারণা কোনটির মাধ্যমে পরিবেশন করা হয়?
i. সংবাদপত্র ii. বেতার iii. টেলিভিশন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৩৪। স্থানীয় সমাজের উপাদান হলো—
i. খেলাধুলার ক্লাব ii. বিজ্ঞান ক্লাব iii. সাহিত্য সমিতি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i, ii ও iii ঘ. iii
৩৫। ফেসবুক ও টুইটার হলো—
ক. রাজনৈতিক যোগাযোগের মাধ্যম
খ. ধর্মীয় যোগাযোগের মাধ্যম
গ. সামাজিক যোগাযোগের মাধ্যম
ঘ. অর্থনৈতিক যোগাযোগের মাধ্যম
৩৬। মানুষ এখন শুধু নিজ সমাজ ও সংস্কৃতির ভেতর সীমাবদ্ধ নয় কেন?
ক. নারীশিক্ষা প্রসারের জন্য
খ. তথ্যপ্রযুক্তির প্রসারের জন্য
গ. জনসংখ্যা বৃদ্ধির জন্য ঘ. সাক্ষরতার হার বৃদ্ধির জন্য
৩৭। নিচের কোনটি শিশু-কিশোরদের মনের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে?
ক. বিনোদনমূলক অনুষ্ঠান খ. শিক্ষামূলক অনুষ্ঠান
গ. সস্তা বিনোদনমূলক অনুষ্ঠান
ঘ. টেলিভিশনের অনুষ্ঠান
৩৮। কোনটি মানুষের মাঝে মূল্যবোধ, মানবিকতা ও সহমর্মিতাবোধ জাগিয়ে তোলে?
i. সুস্থ চলচ্চিত্র ii. রুচিশীল চলচ্চিত্র
iii. শিক্ষামূলক চলচ্চিত্র
নিচের কোনটি সঠিক?
ক. ii ও iii খ. i, ii ও iii গ. ii ঘ. iii
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৫
২৮. ক ২৯. গ ৩০. ক ৩১. গ ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. গ ৩৫. গ ৩৬. খ ৩৭. গ ৩৮. খ
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর