বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৬

১৫। কৃষক কী উত্পাদন করেন?

ক. কুটির শিল্প খ. হিমায়িত পণ্য

গ. কৃষিপণ্য ঘ. সেবাপণ্য

১৬। দেশের মানবসম্পদ বলতে কী বোঝায়?

ক. যুবকদের খ. শ্রমশক্তিসম্পন্ন মানুষকে

গ. বুদ্ধিজীবীদের ঘ. স্মৃতিশক্তিসম্পন্ন মানুষকে

১৭। মানবসম্পদ উন্নয়ন বলতে বোঝায়—

ক. বেকার মানুষকে চাকরি প্রদান

খ. দক্ষ মানুষকে চাকরিতে নিয়োগ প্রদান

গ. অদক্ষ মানুষকে শ্রমশক্তিসম্পন্ন করা 

ঘ. অদক্ষ মানুষকে চাকরিতে নিয়োগ প্রদান 

১৮। ২০১২-১৩ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ কত ছিল? 

ক. ৮৭২৯ মিলিয়ন মার্কিন ডলার 

খ. ৮৯২৯ মিলিয়ন মার্কিন ডলার   

গ. ৮৬২৯ মিলিয়ন মার্কিন ডলার 

ঘ. ৮৫২৯ মিলিয়ন মার্কিন ডলার

১৯। রেমিট্যান্স বলতে কী বোঝায়?

ক. প্রবাসে কর্মরত নাগরিকদের প্রেরিত অর্থ

খ. প্রবাসে ভ্রমণরত নাগরিকদের প্রেরিত অর্থ 

গ. নিজ দেশে কর্মরত নাগরিকদের উপার্জিত অর্থ

ঘ. প্রবাসে কর্মরত নাগরিকদের মাসিক খরচ

২০। মানুষ রাষ্ট্র ও সমাজের শক্তিতে পরিণত হয়—

ক. যখন সে কিছু করতে পারে

খ. যখন সে হাঁটতে শেখে

গ. যখন সে শত্রুর মোকাবিলা করতে পারে

ঘ. যখন সে রাজনীতি করতে শেখে

২১। বিশ্বব্যাংকের হিসাবমতে, ২০০৮ সালে বিশ্বের সর্বোচ্চ রেমিট্যান্সপ্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল—

ক. সপ্তম খ. নবম গ. দশম ঘ. অষ্টম

২২। এককভাবে আমাদের মোট জাতীয় উত্পাদনে সর্বাধিক অবদান—

ক. কৃষির খ. পোশাকশিল্পের

গ. চামড়াশিল্পের ঘ. মেস্যর

২৩। বর্তমান বিশ্ব হলো—

ক. কমার্শিয়াল খ. প্রযুক্তিনির্ভর

গ. কৃষিনির্ভর ঘ. স্বার্থপর

২৪। শিক্ষা মানুষের কেমন অধিকার?

ক. সামাজিক অধিকার খ. রাজনৈতিক অধিকার

গ. অর্থনৈতিক অধিকার ঘ. জন্মগত অধিকার

২৫। দেশের অশিক্ষিত, অর্ধশিক্ষিত মানুষকে কীভাবে সক্ষম জনশক্তিতে পরিণত করা যায়?

ক. বিভিন্ন পেশায় স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দিয়ে

খ. বিদেশে পাঠিয়ে গ. চাকরি দিয়ে

ঘ. ব্যবসায় মূলধন দিয়ে সাহায্য করে

২৬। দক্ষতার জন্য প্রয়োজন—

i. শিক্ষা ii. প্রশিক্ষণ iii. সুস্বাস্থ্যের অধিকারী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii গ. iii ঘ. i, ii ও iii

২৭। জনগণের আয় বৃদ্ধি পেলে—

i. জনগণ দারিদ্র্য থেকে মুক্তি পায়

ii. অন্নাভাবে কেউ কষ্ট পায় না

iii. জীবনযাত্রার মান বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i , ii ও iii গ. iii ঘ. ii

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর

অধ্যায়-৬

১৫. গ ১৬. খ ১৭. গ  ১৮. ক ১৯. ক     ২০. ক ২১. ঘ  ২২. ক ২৩. খ ২৪. ঘ    ২৫. ক  ২৬. ঘ ২৭. খ

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর