বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৬
২৮। বাংলাদেশের শ্রমজীবী ও পেশাজীবীরা মধ্যপ্রাচ্যের যে দেশে কাজ করছেন—
i. আরব আমিরাত ii. সৌদি আরব iii. কাতার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i, ii ও iii ঘ. iii
২৯। দেশজ উত্পাদন বলতে কী বোঝায়?
ক. কৃষিজ বার্ষিক উত্পাদন
খ. সেবামূলক বার্ষিক উত্পাদন
গ. দেশের অভ্যন্তরীণ বার্ষিক উত্পাদন
ঘ. শিল্পজ বার্ষিক উত্পাদন
৩০। যাবতীয় উত্পাদন বৃদ্ধির প্রধান লক্ষ্য কী?
ক. গরিব হওয়া খ. পক্ষপাতিত্ব করা
গ. স্বজনপ্রীতি করা ঘ. জনগণের আয় বৃদ্ধি করা
৩১। GDP বা বার্ষিক অভ্যন্তরীণ দেশজ উত্পাদনের পূর্ণরূপ কোনটি?
ক. Gross Domestic Product
খ. Gross New Product
গ. Gross Domestic Production
ঘ. Gross Due Production
৩২। মোট জাতীয় উত্পাদনের ইংরেজি কোনটি?
ক. Gross Domestic Product
খ. Gross Domestic Production
গ. Gross National Product
ঘ. Gross Nation Product
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
খানাকুনিয়ারী গ্রামের কৃষক পরিবারের ছেলে মুহাম্মদ হামিদুল হক। সে নিজের ভাগ্য উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করছে। মুহাম্মদ হামিদুল হক নাজিরপুর যুব উন্নয়নে প্রশিক্ষণ নিয়ে তার বন্ধুদের নিয়ে তাদের পরিত্যক্ত কয়েকটি পুকুর ও ডোবায় যৌথভাবে বাণিজ্যিক ভিত্তিতে মত্স্য চাষ করছে। এতে তাদের অবস্থার পরিবর্তন হয়েছে। এই মত্স্য খামারের আকার আরও বৃদ্ধি করে তারা লোকজন নিয়োগ দিয়েছে। তারা এখানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে।
৩৩। হামিদুল হক ও তার বন্ধুদের উত্পাদন জাতীয় আয়ের কোন খাতের মধ্যে পড়ে?
ক. মত্স্য খ. কৃষি গ. সেবা ঘ. শিল্প
৩৪। হামিদুল হক ও তার বন্ধুদের কঠোর পরিশ্রম আমাদের অর্থনীতিতে অবদান রাখছে—
i. জীবনযাত্রার মান উন্নয়নে
ii. জাতীয় উত্পাদন বৃদ্ধিতে
iii. কাজের সুযোগ তৈরি করতে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. iii ঘ. i, ii ও iii
৩৫। Gross Domestic Product বলতে কী বোঝায়?
ক. সেবামূলক বার্ষিক উত্পাদন
খ. দেশের অভ্যন্তরীণ বার্ষিক উত্পাদন
গ. দেশের মোট উত্পাদনের আর্থিক মূল্য
ঘ. সেবা পণ্যের মোট আর্থিক মূল্য
৩৬। স্বাস্থ্য খাতের সঙ্গে সম্পৃক্ত নিচের কোনটি?
ক. মোবাইল কোম্পানি খ. ব্যাংকিং খাত
গ. কমিউনিটি হাসপাতাল ঘ. বিপণন কেন্দ্র
৩৭। শারীরিক শ্রম দিয়ে যাঁরা দেশ ও সমাজের জন্য সম্পদ তৈরিতে কাজ করেন তাঁরা হলেন—
ক. কৃষিজীবী খ. শ্রমিক গ. শিক্ষক ঘ. চিকিত্সক
৩৮। বিশ্বব্যাংকের হিসাব মতে, ২০০৯ সালে বিশ্বের সর্বোচ্চ রেমিট্যান্সপ্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল—
ক. ৭ম খ. ৯ম গ. ১০ম ঘ. ৮ম
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৬
২৮. গ ২৯. গ ৩০. ঘ ৩১. ক ৩২. গ ৩৩. ক ৩৪. ঘ ৩৫. গ ৩৬. গ ৩৭. খ ৩৮. ঘ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর