*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৭
১৬. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হলো—
ক. যেখানে মন্ত্রী সাংসদদের ভোটে নির্বাচিত হন
খ. যেখানে রাষ্ট্রপ্রধান উত্তরাধিকারসূত্রে ক্ষমতা লাভ করেন
গ. যেখানে রাষ্ট্রপতি সুশীল সমাজের ভোটে নির্বাচিত হন
ঘ. যেখানে রাষ্ট্রপতি বিচারপতিদের ভোটে নির্বাচিত হন
১৭. ক্ষমতা বণ্টনের নীতির ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. পাঁচ ভাগে খ. চার ভাগে গ. তিন ভাগে ঘ. দুই ভাগে
১৮. জনগণের ভোটে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে কী বলা হয়?
ক. রাজতন্ত্র খ. একনায়কতন্ত্র
গ. প্রজাতন্ত্র ঘ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
১৯. যে সরকারে কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে, তাকে কোন ধরনের সরকার বলা হয়?
ক. এককেন্দ্রিক সরকার খ. যুক্তরাষ্ট্রীয় সরকার
গ. রাজতান্ত্রিক সরকার ঘ. একনায়কতান্ত্রিক সরকার
২০. এককেন্দ্রিক সরকারব্যবস্থার উদাহরণ নিচের কোনটি?
ক. যুক্তরাষ্ট্র খ. যুক্তরাজ্য গ. বাংলাদেশ ঘ. ভারত
২১. আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. দুই ভাগে খ. তিন ভাগে গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে
২২. গণতন্ত্রে সাধারণত থাকে—
i. জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে
ii. সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে
iii. জনগণ সব ক্ষমতার উত্স
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii
২৩. সরকারের বিভাগ হলো—
i. বিচার বিভাগ ii. আইন বিভাগ iii. শাসন বিভাগ
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii
২৪. সরকারের ধরনগুলোর ভিত্তিতে বাংলাদেশের সরকারব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কতটি?
ক. ছয়টি খ. চারটি গ. তিনটি ঘ. দুটি
২৫. সংবিধান হলো—
ক. রাষ্ট্র পরিচালনার দলিল
খ. রাষ্ট্র পরিচালনার হাতিয়ার
গ. রাষ্ট্র পরিচালনার কৌশল
ঘ. রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ড
২৬. কী অনুযায়ী রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালিত হয়?
ক. রাষ্ট্রপতির আইন অনুযায়ী
খ. সংবিধান অনুযায়ী
গ. প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী
ঘ. প্রচলিত প্রথা অনুযায়ী
২৭. বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয় কবে?
ক. ১৯৭১ সালের ২৭ মার্চ খ. ১৯৭১ সালের ৩ মার্চ গ. ১৯৭১ সালের ২৬ মার্চ ঘ. ১৯৭১ সালের ৭ মার্চ
২৮. দীর্ঘ কয় মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জিত হয়?
ক. ১০ মাসের খ. ৯ মাসের
গ. ৮ মাসের ঘ. ৭ মাসের
২৯. গণপরিষদের প্রথম অধিবেশন বসে—
ক. ১৯৭২ সালের ১৭ এপ্রিল
খ. ১৯৭১ সালের ১০ এপ্রিল
গ. ১৯৭২ সালের ১০ এপ্রিল
ঘ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল।
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৭
১৬. খ ১৭. ঘ ১৮.গ ১৯. ক ২০. গ ২১. ক ২২. ঘ ২৩. ঘ ২৪. খ ২৫. ক ২৬. খ ২৭. গ ২৮. খ ২৯. গ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর