বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৭
৩০. সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জিত হয় কবে?
ক. ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
খ. ১৯৭১ সালের ১০ ডিসেম্বর
গ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
ঘ. ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর
৩১. কত সালে বাংলাদেশের একটি অস্থায়ী সংবিধান জারি করা হয়?
ক. ১৯৭১ সালে খ. ১৯৭৪ সালে
গ. ১৯৭৫ সালে ঘ. ১৯৭২ সালে
৩২. ১৯৭২ সালে কাকে সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি করা হয়?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
খ. ড. কামাল হোসেনকে
গ. তাজউদ্দীন আহমদকে
ঘ. সৈয়দ নজরুল ইসলামকে
৩৩. কয় মাসের মধ্যে আমরা একটি সংবিধান লাভ করি?
ক. সাড়ে ছয় মাস খ. সাড়ে সাত মাস
গ. সাড়ে আট মাস ঘ. সাড়ে নয় মাস
৩৪. ‘এ সংবিধান লিখিত হয়েছে লাখো শহীদের রক্তের অক্ষরে’। এ কথাটি কে বলেছেন?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. ড. কামাল হোসেন
গ. তাজউদ্দীন আহমদ
ঘ. সৈয়দ নজরুল ইসলাম
৩৫. এযাবত্ আমাদের সংবিধান কতবার সংশোধিত হয়েছে?
ক. ১৭ বার খ. ১৬ বার
গ. ১৫ বার ঘ. ১৪ বার
৩৬. আমাদের সংবিধানের সর্বশেষ সংশোধনী গৃহীত হয়—
ক. ২০১১ সালের ৩০ জুন
খ. ২০১১ সালের ২০ জুন
গ. ২০১০ সালের ৩০ জুন
ঘ. ২০১২ সালের ৩০ জুন
৩৭. বাংলাদেশের পরিচয় বাংলাদেশ একটি—
ক. রাজতান্ত্রিক রাষ্ট্র
খ. সমাজতান্ত্রিক রাষ্ট্র
গ. সাম্প্র্রদায়িক রাষ্ট্র
ঘ. গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র
৩৮. আমাদের সংবিধানে কতটি ভাগ রয়েছে?
ক. ১১ খ. ১২ গ. ১৩ ঘ. ১৪
৩৯. আমাদের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে?
ক. ১৬০টি খ. ১৫৮টি
গ. ১৫৬টি ঘ. ১৫৩টি
৪০. আমাদের সংবিধানে কতটি প্রস্তাবনা রয়েছে?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
৪১. আমাদের সংবিধানে রাষ্ট্র পরিচালনার কয়টি মূলনীতির কথা বলা হয়েছে?
ক. চারটি খ. পাঁচটি গ. ছয়টি ঘ. সাতটি
৪২. নিচের কোনটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি?
i. জাতীয়তাবাদ ii. সমাজতন্ত্র iii. গণতন্ত্র
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii
৪৩. সংবিধানে কোন ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?
ক. ইসলাম খ. হিন্দু গ. বৌদ্ধ ঘ. খ্রিষ্টান
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৭
৩০. গ ৩১. ঘ ৩২. খ ৩৩. ক ৩৪. ক ৩৫. গ ৩৬. ক ৩৭. ঘ ৩৮. ক ৩৯. ঘ ৪০. ক ৪১. ক ৪২. ঘ ৪৩. ক
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর