বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৭
৪৪. নিচের কোনটি বাংলাদেশের নাগরিকদের পরিচয় হবে?
ক. স্বদেশীয় খ. প্রবাসী গ. বাংলাদেশি ঘ. বাঙালি
৪৫. জাতি হিসেবে বাংলাদেশের জনগণ কী নামে পরিচিত হবে?
ক. বাংলা ভাষাভাষী খ. প্রবাসী
গ. বাংলাদেশি ঘ. বাঙালি
৪৬. সংসদীয় পদ্ধতির শাসনব্যবস্থায় প্রকৃত ক্ষমতা কার হাতে থাকবে?
ক. রাষ্ট্রপতির খ. অর্থমন্ত্রীর গ. প্রধানমন্ত্রীর ঘ. মন্ত্রীর
৪৭. সংবিধানে বিভিন্ন ধর্মাবলম্বীর ব্যাপারে নিশ্চিত করা হয়েছে—
i. সমান মর্যাদা ii. সমান অধিকার iii. বৈষম্য
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i ও ii
৪৮. আমাদের আইনসভায় নির্বাচিত সদস্যসংখ্যা কত?
ক. ৩৫০ খ. ৩০০ গ. ২৪৫ ঘ. ২৪০
৪৯. আমাদের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কতটি?
ক. ৫০ খ. ৪৫ গ. ৪০ ঘ. ৩৫
৫০. সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় সব ক্ষমতার মালিক কে?
ক. রাষ্ট্রপতি খ. অর্থমন্ত্রী গ. প্রধানমন্ত্রী ঘ. জনগণ
৫১. বাংলাদেশের নাগরিকদের ভোটাধিকার প্রদানের সর্বনিম্ন বয়স কত?
ক. ২১ বছর খ. ১৮ বছর গ. ১৭ বছর ঘ. ১৫ বছর
৫২. কোনো কারণে সংসদ ভেঙে গেলে সংবিধান অনুযায়ী কত দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হয়?
ক. ৯০ দিন খ. ৮০ দিন গ. ৬০ দিন ঘ. ১৫ দিন
৫৩. সংসদ সদস্যের মোট সংখ্যার কত অংশের ভোটে সংবিধান সংশোধন করা যায়?
ক. দুই-তৃতীয়াংশ খ. এক-তৃতীয়াংশ
গ. এক-চতুর্থাংশ ঘ. এক-পঞ্চমাংশ
৫৪. মানুষ মৌলিক অধিকারপ্রাপ্ত হয়—
ক. পরিশ্রমের মাধ্যমে খ. জন্মগতভাবে
গ. বংশানুক্রমিকভাবে ঘ. রাজনৈতিকভাবে
৫৫. সংবিধানে সমাজতন্ত্রকে মূলনীতি করার লক্ষ্য হলো—
i. সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা
ii . শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা
iii. ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii
৫৬. গণতন্ত্রকে রাষ্ট্রীয় মূলনীতি করার লক্ষ্য হলো—
i. রাষ্ট্রের সব কাজে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করা
ii. রাষ্ট্রের সব কাজে নাগরিকদের হস্তক্ষেপ নিশ্চিত করা
iii. রাষ্ট্রের সব কাজে নাগরিকদের বাড়াবাড়ি নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii
৫৭. সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার—
ক. পবিত্র দলিল খ. পবিত্র গ্রন্থ
গ. পবিত্র সংবিধান ঘ. পবিত্র প্রমাণ
৫৮. রাষ্ট্রের মূল চালিকাশক্তি কী?
ক. জনগণ খ. সরকার গ. সুশীল সমাজ ঘ. সংবাদপত্র
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৭
৪৪. গ ৪৫. ঘ ৪৬. গ ৪৭. ঘ ৪৮. খ ৪৯. ক ৫০. ঘ ৫১. খ ৫২. ক ৫৩. ক ৫৪. খ ৫৫. ঘ ৫৬. গ ৫৭. ক ৫৮. খ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর