বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৭
৫৯. জাতীয় সংসদ ভবন ঢাকার কোথায় অবস্থিত?
ক. শাহবাগ খ. সেগুনবাগিচা
গ. মিরপুর ঘ. আগারগাঁও
৬০. সরকারের শাসনকাজ পরিচালিত হয় কোথা থেকে?
ক. সচিবালয় থেকে
খ. মন্ত্রণালয় থেকে
গ. সংসদ ভবন থেকে
ঘ. প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে
৬১. বাংলাদেশ সরকারের বিচার বিভাগের সর্বোচ্চ কেন্দ্র কোনটি?
ক. দেওয়ানি আদালত খ. জজকোর্ট
গ. সুপ্রিম কোর্ট ঘ. ফৌজদারি আদালত
৬২. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি?
ক. ঐক্য ও সংহতি খ. মমত্ববোধ
গ. ভ্রাতৃত্ববোধ ঘ. ধর্মীয় ঐক্য
৬৩. সংবিধানের ১৫তম সংশোধনীতে রাষ্ট্রীয় মূলনীতির সংখ্যা কত?
ক. ৪ খ. ৫ গ. ৬ ঘ. ৭
৬৪. জাতীয় সংসদ বলতে কী বোঝায়?
ক. শাসন বিভাগ খ. বিচার বিভাগ
গ. আইন বিভাগ ঘ. শিক্ষা বিভাগ
৬৫. বাংলাদেশ সরকারের আইন বিভাগের আরেক নাম কী?
ক. জাতীয় সংসদ খ. সংসদ ভবন
গ. সচিব ঘ. মন্ত্রণালয়
৬৬. বাংলাদেশের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
ক. এক খ. দুই গ. তিন ঘ. চার
৬৭. বাংলাদেশের আইনসভা মোট কতজন সদস্য নিয়ে গঠিত?
ক. ৩০০ খ. ৩৪৫ গ. ৩৫০ ঘ. ৩৫১
৬৮. সংরক্ষিত আসনে মহিলা সদস্যরা কীভাবে নির্বাচিত হন—
i. পরোক্ষভাবে নির্বাচিত হন
ii. সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হন
iii. সংসদ সদস্য কর্তৃক নির্বাচিত হন
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii
৬৯. জাতীয় সংসদের মেয়াদ কত বছর?
ক. চার বছর খ. পাঁচ বছর
গ. ছয় বছর ঘ. সাত বছর
৭০. জাতীয় সংসদে কতজন স্পিকার থাকেন?
ক. একজন খ. দুজন গ. তিনজন ঘ. চারজন
৭১. জাতীয় সংসদে কতজন ডেপুটি স্পিকার থাকেন?
ক. একজন খ. দুজন
গ. তিনজন ঘ. চারজন
৭২. ডেপুটি স্পিকারের কাজ কী?
i. স্পিকারের কাজে সহায়তা করা
ii. স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনা করা
iii. স্পিকারকে হুকুম দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i ও ii
৭৩. শাসন বিভাগ গঠিত—
i. রাষ্ট্রপ্রধানের কর্মকর্তাদের নিয়ে
ii. সরকারপ্রধানের কর্মকর্তাদের নিয়ে
iii. সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii
৭৪. সুপ্রিম কোর্টের প্রধানকে কী বলা হয়?
ক. বিচারক খ. প্রধান বিচারপতি
গ. বিচারপতি ঘ. আইনপ্রণেতা
৭৫. প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন?
ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি
গ. মন্ত্রী ঘ. আইনমন্ত্রী
৭৬. সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে?
ক. দুটি খ তিনটি গ. চারটি ঘ পাঁচটি
৭৭. যে বিভাগ আইন অনুযায়ী বিচার করে তাকে কী বলে?
ক. শাসন বিভাগ খ. জাতীয় সংসদ
গ. আইন বিভাগ ঘ. বিচার বিভাগ
৭৮. বিচার বিভাগ কাদের নিয়ে গঠিত?
ক. বিচারপতিদের খ. সংসদ সদস্যদের
গ. আইনজীবীদের ঘ. মন্ত্রীদের
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তর: অধ্যায়-৭
৫৯. ঘ ৬০. ক ৬১. গ ৬২. ক ৬৩. ক ৬৪. গ ৬৫. ক ৬৬. ক ৬৭. গ ৬৮. গ ৬৯. খ ৭০. ক ৭১. ক ৭২. ঘ ৭৩. ঘ ৭৪. খ ৭৫. খ ৭৬. ক ৭৭. ঘ ৭৮. ক
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর