* সংক্ষেপে প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-২ থেকে সংক্ষেপে প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
সংক্ষেপে উত্তর দাও
প্রশ্ন: নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিলেন?
উত্তর: সৈন্যবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন।
প্রশ্ন: পলাশী যুদ্ধের পরে কী হয়েছিল?
উত্তর: পলাশী যুদ্ধে পরাজয়ের পর বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন: নবাব কোন তিনটি পক্ষ থেকে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন?
উত্তর: ইংরেজ বণিক, পরিবার ও এদেশীয় বণিক।
প্রশ্ন: বাংলায় কত বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে?
উত্তর: বাংলায় ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে।
প্রশ্ন: বাংলায় কোম্পানির শাসন কোন সময়কে বলা হয়?
উত্তর: ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত সময়কে।
প্রশ্ন: কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন?
উত্তর: কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন লর্ড ক্লাইভ।
প্রশ্ন: কত সালে সিপাহি বিদ্রোহ দেখা দেয়?
উত্তর: ১৮৫৭ সালে।
প্রশ্ন: কেন সিপাহি বিদ্রোহ দেখা দেয়?
উত্তর: কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহি বিদ্রোহ দেখা দেয়।
প্রশ্ন: কত সালে ভারতের শাসনভার ব্রিটিশ সরকার সরাসরি নিজ হাতে তুলে নেয়?
উত্তর: ১৮৫৮ সালে বাংলাসহ ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ সরকার নিজ হাতে তুলে নেয়।
প্রশ্ন: কিসের ভিত্তিতে ‘ভাগ করো শাসন করো’ নীতির সৃষ্টি করা হয়?
উত্তর: এ দেশের মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, জাতি এবং অঞ্চল নিয়ে বিভেদকে ভিত্তি করে ‘ভাগ করো শাসন করো’ নীতির সৃষ্টি করা হয়।
শিক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা