বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৩ থেকে প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

# সংক্ষেপে উত্তর দাও।
প্রশ্ন: অষ্টম শতকে বাংলায় কোন ধর্ম পালিত হতো?
উত্তর: অষ্টম শতকে বাংলায় বৌদ্ধধর্ম পালিত হতো।
প্রশ্ন: প্রাচীন নিদর্শনগুলো কারা আবিষ্কার করেন?
উত্তর: প্রাচীন নিদর্শনগুলো প্রত্নতাত্ত্বিকগণ আবিষ্কার করেন।
প্রশ্ন: ঐতিহাসিক নিদর্শন থেকে আমরা কী জানতে পারি?
উত্তর: অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারি।
প্রশ্ন: মহাস্থানগড় ইতিহাসের কোন সময়ের সাক্ষ্য বহন করে?
উত্তর: খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দ থেকে ১৫০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রায় ১৯০০ বছরের সাক্ষ্য বহন করে
প্রশ্ন: মৌর্য আমলে মহাস্থানগড় কী নামে পরিচিত ছিল?
উত্তর: পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল।
প্রশ্ন: মহাস্থানগড় কোথায় অবস্থিত?
উত্তর: বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত।
প্রশ্ন: ‘খোদাই পাথর’ কোথায় পাওয়া গিয়েছিল?
উত্তর: মহাস্থানগড়ে।
প্রশ্ন: উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?
উত্তর: উয়ারী ও বটেশ্বর নামক গ্রাম দুটি নরসিংদী জেলায় অবস্থিত।
প্রশ্ন: উয়ারী-বটেশ্বরে কোন আমলের নিদর্শন পাওয়া গেছে?
উত্তর: খ্রিষ্টপূর্ব ৪৫০ অব্দের মৌর্য আমলের।
প্রশ্ন: কোন ঐতিহাসিক নিদর্শন সমুদ্র বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত ছিল?
উত্তর: উয়ারী-বটেশ্বরের ঐতিহাসিক নিদর্শন।
প্রশ্ন: উয়ারী-বটেশ্বরে প্রাচীন নগর সভ্যতার কী নিদর্শন পাওয়া গেছে?
উত্তর: প্রাচীন নগরসভ্যতার নিদর্শনস্বরূপ প্রাচীন রাস্তাঘাট পাওয়া গেছে।
প্রশ্ন: উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত ঐতিহাসিক জিনিসগুলো কী কী?
উত্তর: রৌপ্যমুদ্রা, হাতিয়ার এবং পাথরের পুঁতি।
প্রশ্ন: পাহাড়পুর ঐতিহাসিক নিদর্শনটি কোন সময়ে নির্মিত?
উত্তর: ৭৮১-৮২১ খ্রিষ্টাব্দে পাহাড়পুর নিদর্শনটি নির্মিত।
প্রশ্ন: কোন রাজার আমলে পাহাড়পুর নির্মিত হয়?
উত্তর: পালরাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়।
প্রশ্ন: পাহাড়পুর কোথায় অবস্থিত?
উত্তর: রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত।
প্রশ্ন: ‘সোমপুর মহাবিহার’ কোথায় অবস্থিত?
উত্তর: পাহাড়পুরে।
প্রশ্ন: সোমপুর মহাবিহারের উচ্চতা কত?
উত্তর: ২৪ মিটার।
প্রশ্ন: কোন বৌদ্ধবিহারের চারপাশে গোপন কুঠুরি আছে?
উত্তর: সোমপুর মহাবিহার।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা