* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৮
৩৪। নিচের কোনটি প্রাকৃতিক দুর্যোগ?
i. আইলা ii. সিডর iii. সেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
৩৫। উষ্ণায়নের ফলে পৃথিবীপৃষ্ঠে মানুষ কোন রোগে আক্রান্ত হচ্ছে?
ক. ক্যানসার খ. চর্মরোগ
গ. অ্যাকসিডেন্ট ঘ. ক্যানসার ও চর্মরোগ
৩৬। বাংলাদেশের কোন অঞ্চলে মরুকরণের লক্ষণ দেখা যাচ্ছে?
ক. উত্তর খ. দক্ষিণ গ. পূর্ব ঘ. পশ্চিম
৩৭। নিচের কোনটি মানবসৃষ্ট দুর্যোগ?
i. যুদ্ধ-বিগ্রহ ii. সাম্প্রদায়িক দাঙ্গা
iii. বনভূমি বিনাশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
৩৮। নিচের কোনটি প্রাকৃতিক দুর্যোগ?
i. টর্নেডো ii. সুনামি iii. ঘূর্ণিঝড়
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
৩৯। সুনামি কোন দেশি শব্দ?
ক. বাংলাদেশি খ. বার্মিজ
গ. নেপালি ঘ. জাপানি
৪০। সুনামি শব্দের অর্থ কী?
ক. সমুদ্রতীরের ঢেউ
খ. সমুদ্র মাঝের ঢেউ
গ. সমুদ্রের নিচ থেকে ওঠা ঢেউ
ঘ. সমুদ্রের উচ্ছল ঢেউ
৪১। সুনামির সময় সমুদ্রের ঢেউয়ের গতি ঘণ্টায় কত কিলোমিটার পর্যন্ত হতে পারে?
ক. ৮০০-১৩০০ খ. ৭০০-১২০০
গ. ৯০০-১২০০ ঘ. ১০০০-১২০০
৪২। সুনামির কারণে সমুদ্রের পানি জলোচ্ছ্বাসের আকারে উপকূলের কত কিলোমিটারের মধ্যে ঢুকে যেতে পারে?
ক. ১৫ খ. ১২ গ. ১১ ঘ. ১০
৪৩। জাপানের উত্তর-পূর্ব এলাকায় ভয়াবহ সুনামি সংঘটিত হয় কত সালে?
ক. ২০০৮ খ. ২০০৯ গ. ২০১০ ঘ. ২০১১
৪৪। জাপানের রাজধানীর নাম কী?
ক. ওসাকা খ. টোকিও
গ. বেইজিং ঘ. কায়রো
৪৫। ২০১১ সালে জাপানের উত্তর-পূর্ব এলাকায় ভয়াবহ সুনামিতে জাপানের কতটি পারমাণবিক বিদ্যুেকন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়?
ক. পাঁচটি খ. চারটি গ. তিনটি ঘ. দুটি
৪৬। ভূমিধস কাকে বলে?
ক. পাহাড়ের মাটি ধসে পড়া
খ. মাটি ফেটে যাওয়া
গ. নদীগর্ভে ভূমি বিলীন হওয়া
ঘ. নদীগর্ভে ঘরবাড়ি বিলীন হওয়া
৪৭। বাংলাদেশের কোন জেলায় ভূমিধস হয়ে মানুষের প্রাণহানি ঘটে?
i. চট্টগ্রাম, সিলেট, নেত্রকোনা
ii. চট্টগ্রাম, বান্দরবন, নেত্রকোনা
iii. কক্সবাজার,বান্দরবন ,বরিশাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তর: অধ্যায়-৮
৩৪. গ ৩৫. ঘ ৩৬. ক ৩৭. খ ৩৮. খ ৩৯. ঘ ৪০. ক ৪১. ক ৪২. ঘ ৪৩. ঘ ৪৪. খ ৪৫. ক ৪৬. ক ৪৭. গ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর