বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৮
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৮ ও ৪৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
এয়ারকন্ডিশনার থেকে গ্রিনহাউস গ্যাস নির্গত হয় বলে পরিবেশসচেতন শিক্ষক সাঈদ হোসেন এয়ারকন্ডিশনার ব্যবহার করেন না। তিনি সাধারণ ফ্যান দিয়েই কাজ চালান।
সাঈদ হোসেন একটি পরিবেশবাদী সংগঠনের সদস্য হিসেবে পরিবেশ রক্ষায় কাজ করেন। এ-জাতীয় দ্রব্য ব্যবহারে মানুষকে নিরুত্সাহিত করেন। তিনি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পরিবেশসচেতন করার জন্য অবিরত কাজ করে যাচ্ছেন।
৪৮. সাঈদ হোসেন কোন ধরনের দ্রব্য পরিহার করেছেন?
ক. অতি প্রয়োজনীয় দ্রব্য
খ. বিলাসদ্রব্য
গ. পরিবেশবান্ধব দ্রব্য
ঘ. নিত্যপ্রয়োজনীয় দ্রব্য
৪৯. সাঈদ হোসেনের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পরিবেশসচেতন করার ফলে কোনটি হ্রাস পাবে?
ক. ঠান্ডা
খ. গরম
গ. বৈশ্বিক উষ্ণায়ন
ঘ. ফ্যানের ব্যবহার
৫০. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?
ক. ২৪ ভাগ খ. ২৫ ভাগ
গ. ২৬ ভাগ ঘ. ২৭ ভাগ
৫১. বাংলাদেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি রয়েছে?
ক. ২৫ ভাগ খ. ২৩ ভাগ
গ. ১৬ ভাগ ঘ. ১৫ ভাগ
৫২. দাবানলের ফলে কী হয়?
i. বনভূমি উর্বর হয়
ii. বৃক্ষসম্পদ নষ্ট হয়
iii. জীববৈচিত্র্য নষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i
৫৩. কত নম্বর বিপত্সংকেত শোনার পর শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী ও মেয়েদের আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দিতে হবে?
ক. ২ নম্বর খ. ৩ নম্বর
গ. ৪ নম্বর ঘ. ৫ নম্বর
৫৪. আমাদের দেশের কোন অঞ্চলে খরা দেখা যায়?
ক. দক্ষিণ খ. পূর্ব
গ. উত্তর ঘ. পশ্চিম
৫৫. খরা মোকাবিলায় আমরা কী পদক্ষেপ নিতে পারি?
ক. খরার আগে পুকুর ও খাল খনন করতে হবে
খ. বৃষ্টির পানি ধরে রাখা বাদ দিতে হবে
গ. দুর্যোগকালে শুকনো খাবার মজুত না রাখা
ঘ. নগদ অর্থ মজুত না রাখা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তর: অধ্যায়-৮
৪৮. খ ৪৯. গ ৫০. খ ৫১. গ ৫২. খ ৫৩. ঘ ৫৪. গ ৫৫. ক
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর