বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৩ থেকে প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

*বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও।
প্রশ্ন: মহাস্থানগড় কোথায় অবস্থিত? এর কয়েকটি ঐতিহাসিক নিদর্শনের বর্ণনা দাও।
উত্তর: বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দ থেকে ১৫০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রায় ১৯০০ বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে মহাস্থানগড়। মৌর্য আমলে এই স্থানটি ‘পুণ্ড্রনগর’ নামে পরিচিত ছিল।
এখানে প্রাপ্ত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে:
১. চওড়া খাদবিশিষ্ট প্রাচীন দুর্গ
২. প্রাচীন ব্রাহ্মী শিলালিপি
৩. মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ভগ্নাবশেষ
৪. পোড়ামাটির ফলক, ভাস্কর্য, ধাতব মুদ্রা, পুঁতি
৫. ৩ দশমিক ৩৫ মিটার লম্বা ‘খোদাই পাথর’।
প্রশ্ন: কার শাসনামলে পাহাড়পুর নির্মিত হয়? এখানে কী কী নিদর্শন পাওয়া গেছে?
উত্তর: পাহাড়পুর ঐতিহাসিক নিদর্শনটি ৭৮১-৮২১ খ্রিষ্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়। পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। এখানে ২৪ মিটার উঁচু গড় রয়েছে, এটি ‘সোমপুর মহাবিহার’ নামেও পরিচিত। এই চমত্কার বৌদ্ধবিহারের চারপাশে ১৭৭টি গোপন কুঠুরি আছে। এ ছাড়া এখানে মন্দির, রান্নাঘর, খাবারঘর ও পাকা নর্দমা আছে। এখানে পাওয়া গেছে জীবজন্তুর মূর্তি ও টেরাকোটা।
প্রশ্ন: বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার সময়কাল ও উল্লেখযোগ্য ঘটনার তালিকা প্রস্তুত করো।
উত্তর: বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার সময়কাল ও ঘটনা নিচে উল্লেখ করা হলো:
সময় যা ঘটেছে
খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দ মহাস্থানগড়ে মৌর্য সভ্যতার আবির্ভাব ঘটে, যা তখন পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল।
৮০০ খ্রিষ্টাব্দ পাল রাজা ধর্মপালের শাসন-কালে পাহাড়পুর প্রতিষ্ঠিত হয়। এ ছাড়া ময়নামতি এ সময় বৌদ্ধ সভ্যতার কেন্দ্র হিসেবে
আবির্ভূত হয়।
১৬২৮ খ্রিষ্টাব্দ (সতেরো শতকে) সোনারগাঁয়ে প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী এবং লালবাগ কেল্লা নির্মাণ করা হয়।
১৮৩০ সাল আহসান মঞ্জিল, পানামনগর গড়ে ওঠে।

শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা