বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৪ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন নিয়ে আলোচনা করছি।
অধ্যায়-৪
১৩. বর্তমানে কিসের তৈরি বস্তা ব্যবহার বাধ্যতামূলক করছে?
ক. সুতার তৈরি খ. প্লাস্টিকের তৈরি
গ. পাটের তৈরি ঘ. রেশমের তৈরি
উত্তর: গ. পাটের তৈরি
১৪. বাংলাদেশের কোন অঞ্চলে চা বেশি উত্পন্ন হয়?
ক. ঢাকা খ. দিনাজপুর ও পঞ্চগড়
গ. চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম ঘ. সিলেট ও চট্টগ্রাম
উত্তর: ঘ. সিলেট ও চট্টগ্রাম
১৫. কোন ফসল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
ক. পাট খ. চা গ. তামাক ঘ. নীল
উত্তর: গ. তামাক
১৬. মাছ থেকে শতকরা কত ভাগ কৃষিজ আয় হয়?
ক. ৪০ ভাগ খ. ৬০ ভাগ গ. ২৩ ভাগ ঘ. ২২ ভাগ
উত্তর: গ. ২৩ ভাগ
১৭. কোন কোন জেলাতে অধিকাংশ বস্ত্রকল রয়েছে?
ক. ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর খ. বগুড়া ও দিনাজপুর
গ. চাঁদপুর ও নোয়াখালী ঘ. চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম
উত্তর: ক. ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর
১৮. বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ আয় আসে কী রপ্তানির মাধ্যমে?
ক. চামড়াজাত খ. পাট গ. বস্ত্র ঘ. পোশাক
উত্তর: ঘ. পোশাক
১৯. বাংলাদেশের কোন কারখানায় লাখ লাখ নারী ও পুরুষ কাজ করে?
ক. বস্ত্র কারখানায় খ. পোশাক কারখানায়
গ. গেঞ্জি কারখানায় ঘ. পাটকলে
উত্তর: খ. পোশাক কারখানায়
২০. পাটকলগুলো কেন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত?
ক. পাটকলে প্রচুর পানি প্রয়োজন
খ. পাট আনার জন্য যাতায়াতের সুবিধা
গ. পাটকলের শ্রমিকদের সুবিধা
ঘ. নদীর তীরে স্বাস্থ্যকর পরিবেশ
উত্তর: খ. পাট আনার জন্য যাতায়াতের সুবিধা
২১. কোনটি বৃহত্ শিল্প?
ক. সিমেন্ট খ. কাঁসা গ. ফুলদানি ঘ. আসবাবপত্র
উত্তর: ক. সিমেন্ট
২২. বাংলাদেশের কোথায় সার কারখানা আছে?
ক. কুমিল্লা ও চাঁদপুর খ. ফেনী ও নোয়াখালী গ. বগুড়া ও রংপুর ঘ. ঘোড়াশাল ও চট্টগ্রাম
উত্তর: ঘ. ঘোড়াশাল ও চট্টগ্রাম
২৩. বিদেশ থেকে কী আমদানি করতে হয়?
ক. সার খ. সিমেন্ট গ. ওষুধ ঘ. আসবাবপত্র
উত্তর: ক. সার
২৪. ঢাকা জেলার কোথায় কাঁসাশিল্পের জন্য বিখ্যাত?
ক. কেরানীগঞ্জ খ. সাভার গ. মিরপুর ঘ. ধামরাই
উত্তর: ঘ. ধামরাই
২৫. পোড়ামাটির তৈরি জিনিস হচ্ছে—।
ক. আলমারি খ. কাগজ গ. হাঁড়ি-পাতিল ঘ. কলম
উত্তর: হাঁড়ি-পাতিল
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা