বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৯
২৯. মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে কারা বাংলাদেশের মানুষকে পুনর্বাসনের মাধ্যমে তাদের কাজ শুরু করে?
ক. বেসরকারি ব্যাংক খ. বিমা কোম্পানি
গ. এনজিও ঘ. দাতা সংস্থা
৩০. নিচের কোনটি কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্পের কাজ?
ক. পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করা
খ. সচেতন করা গ. ভিন্ন মানসিকতা তৈরি
ঘ. বিবাহ রেজিস্ট্রেশন করানো
৩১. জনসংখ্যা নিয়ন্ত্রণে কোন কাজটি এনজিও করে থাকে?
ক. বাল্যবিবাহ রোধে উত্সাহী করা
খ. তাড়াতাড়ি বিয়েতে উত্সাহ দেওয়া
গ. বহুবিবাহে উদ্বুদ্ধকরণ
ঘ. বিবাহ না করতে পরামর্শ প্রদান
৩২. বেসরকারি সংস্থাগুলো জনসংখ্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির জন্য কোন উপকরণগুলো ব্যবহার করে থাকে?
i. সাময়িকী ii. নিউজলেটার iii. পোস্টার
নিচের কোনটি সঠিক?
ক. i, ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
৩৩. কিসের ওপর একটি দেশের উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল?
ক. ভৌত অবকাঠামো খ. প্রশাসনিক দুর্বলতা
গ. জনসংখ্যা ঘ. অদক্ষ জনবল
৩৪. আমেরিকায় প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে?
ক. ৩২ জন খ. ৩৩ জন
গ. ৩৪ জন ঘ. ৩৫ জন
৩৫. আমেরিকার জনগণের মাথাপিছু আয় কত?
ক. ৪৫,৯৭০ মার্কিন ডলার
খ. ৫১,১৬৩ মার্কিন ডলার
গ. ৪৭,৯৭০ মার্কিন ডলার
ঘ. ৪৮,৯৭০ মার্কিন ডলার
৩৬. বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে?
ক. ১০০০ জন খ. ৯৯৯ জন
গ. ১০১৫ জন ঘ. ৯৯২ জন
৩৭. বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কত?
ক. ১০ মার্কিন ডলার খ. ৯৮০ মার্কিন ডলার
গ. ৯৭০ মার্কিন ডলার
ঘ. ১১৯০ মার্কিন ডলার
৩৮. একটি দেশ ভবিষ্যতে কতটা উন্নত হবে, তা কিসের ওপর নির্ভর করে?
i. দেশটির অর্থনৈতিক পরিকল্পনা
ii. জনসংখ্যানীতির কার্যকর প্রয়োগ
iii. জনসংখ্যানীতির ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i, ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
৩৯. বাংলাদেশ কী ধরনের দেশ?
i. জনবহুল ii. উন্নয়নশীল iii. উন্নত
নিচের কোনটি সঠিক?
ক. i, ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তর: অধ্যায়-৯
২৯. গ ৩০. ক ৩১. ক ৩২. খ ৩৩. গ ৩৪. ক ৩৫. খ ৩৬. গ ৩৭. ঘ ৩৮. খ ৩৯. গ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর