* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১০
২০. বেশি রকম আবেগপ্রবণ বা প্রতিভাবান শিশু-কিশোরেরা কেন অনেক সময় অপরাধী হয়ে উঠতে পারে?
ক. তাদের মানসিক গঠন সাধারণের চেয়ে জটিল বলে
খ. তাদের মানসিক গঠন সাধারণের মতো
গ. তাদের মানসিক গঠন সরল বলে
ঘ. তাদের মানসিক গঠন দুর্বল বলে
২১. পিতা-মাতার কর্মস্থল বারবার পরিবর্তন শিশু-কিশোরদের জন্য কোন সমস্যাটি তৈরি করে?
ক. পিতা-মাতার আদর থেকে বঞ্চিত হয়
খ. বন্ধু নির্বাচনে তাদের কষ্ট হয়
গ. ভালো স্কুলে পড়াশোনা করতে পারে না
ঘ. স্কুলে শিক্ষকদের প্রিয় হতে পারে না
২২. বর্তমানে সমাজে নিচের কোনটির অপব্যবহারের প্রভাবে কিশোর অপরাধ দেখা যাচ্ছে?
ক. ইন্টারনেট খ. রেডিও
গ. কালচারাল প্রোগ্রাম
ঘ. ইন্টারনেট ও মোবাইল ফোন
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মৌসি পিতা-মাতার খুব আদরের সন্তান। সে অনেক ভালো মেয়ে। পড়াশোনায়ও বেশ ভালো। ইদানীং তাকে কেমন জানি মনে হচ্ছে। প্রায়ই সে স্কুল ফাঁকি দেয়। লুকিয়ে লুকিয়ে ধূমপান করে। টাকার জন্য প্রায়ই তার বাবাকে জ্বালাতন করে। একদিন মিজান স্যার তাকে ডেকে বললেন: মৌসি, তুমি এ রকম করো না। এসব ভালো কাজ নয়।
২৩. অনুচ্ছেদে মৌসির আচরণে কী প্রকাশ পাচ্ছে?
ক. মাদকাসক্তি খ. নৈতিক অবক্ষয়
গ. শারীরিক অসুস্থতা ঘ. একাকিত্ব
২৪. অনুচ্ছেদে মৌসির আচরণের ফলে—
ক. তার প্রতিভা বিকশিত হবে
খ. সে সাহসী হতে পারবে
গ. বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেবে
ঘ. পারিবারিক জীবনে শৃঙ্খলা ফিরে আসবে
২৫. কিশোর অপরাধের মধ্যে পড়ে, যদি কোনো কিশোর—
i কারো পকেট থেকে টাকা চুরি করে
ii. যানবাহনের ওপর হামলা করে
iii. মেয়েদের উত্ত্যক্ত করে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i, ii ও iii ঘ. i ও iii
২৬. কিশোর অপরাধী যে ঘরে আছে সেই ঘরে—
ক. পারিবারিক শান্তি বজায় থাকে
খ. পারিবারিক শান্তি নষ্ট হয়
গ. সবাই সবাইকে সম্মান করে
ঘ. সবাই সবাইকে সহযোগিতা করে
২৭. বর্তমানে শহর ও গ্রামাঞ্চল—সর্বত্র কিশোর অপরাধীদের দ্বারা কোন কাজটি খুব বেশি হচ্ছে?
ক. চুরি খ. খুন গ. মেয়েদের উত্ত্যক্ত
ঘ. নারীদের ওপর অ্যাসিড নিক্ষেপ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তর: অধ্যায়-১০
২০. ক ২১. খ ২২. ঘ ২৩. ক ২৪. গ ২৫. গ ২৬. খ ২৭. গ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর